1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মার্চ ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানের উপসাগরীয় অঞ্চলের সব বন্দর অবরুদ্ধ করেছে যুক্তরাষ্ট্র হ্যাপি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সফল টোটাল হিপ রিপ্লেসমেন্ট সার্জারি সম্পন্ন চিকিৎসকের কাছে চাঁদা দাবি : সাবেক সেই যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ইরানে ফের হামলার কথা ভাবছেন ট্রাম্প : ওয়াল স্ট্রিট জার্নাল সতর্কবার্তা পেয়ে মাইন অপসারণ অভিযানে ইস্তফা দেয় মার্কিন ডেস্ট্রয়ার জাহাজ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ১৩ এপ্রিল ২০২৬ ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে এক নজরে বিশ্ব সংবাদ: ১২ এপ্রিল ২০২৬ হরমুজ প্রণালি পার হতে হলে টোল দিতে হবে ইরানি মুদ্রায়: তেহরান

এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মার্চ ২০২৬

  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ২৯ Time View

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

হরমুজ প্রণালি খুলতে না পারলেও যুদ্ধ থামাতে রাজি ট্রাম্প
হরমুজ প্রণালি পুরোপুরি সচল না হলেও ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ কথা জনিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই। সোমবার (৩০ মার্চ) এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের খারগ দ্বীপ দখল করতে পারে?
পারস্য উপসাগরের উত্তরে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ নিয়ন্ত্রণে নিতে সেখানে সেনা পাঠাতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন প্রশ্ন হলো, এই পরিকল্পনার পেছনে কারণ কী, কীভাবে এটা কার্যকর করা হবে এবং ঝুঁকিগুলোই বা কী? দীর্ঘদিন ধরেই খারগ দ্বীপ ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত
দক্ষিণ লেবাননে গতকাল সোমবার হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ের সময় দখলদার ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সেনাসদস্যদের হতাহতের এই সংখ্যা নিশ্চিত করেছে।

ফিলিস্তিনিদের লক্ষ্য করে মৃত্যুদণ্ড আইন পাস করলো ইসরায়েল
ফিলিস্তিনিদের লক্ষ্য করে একতরফা ও বিতর্কিত একটি মৃত্যুদণ্ড বিল পাস করেছে ইসরায়েলের সংসদ নেসেট। নতুন এই আইনে ‘সন্ত্রাসী কর্মকাণ্ডে’ ইসরায়েলি নাগরিক হত্যার দায়ে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিতে সামরিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে একই অপরাধে দোষী ইহুদি ইসরায়েলিদের ক্ষেত্রে এই শাস্তি প্রযোজ্য হবে না।

হরমুজ প্রণালিতে টোল আরোপ পরিকল্পনায় অনুমোদন দিলো ইরান
বিশ্বে জ্বালানি তেল ও পণ্য পরিবহনে অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-পথ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করা জাহাজগুলো থেকে টোল আদায়ের পরিকল্পনা অনুমোদন করেছে ইরানের সংসদীয় কমিটি। দেশটির বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সম্পর্কিত সংবাদ সংস্থা ফারস এই তথ্য জানিয়েছে।

মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
অবরুদ্ধ হরমুজ প্রণালি সচলে সহযোগিতা না করায় মিত্র দেশগুলোর ওপর আবারও চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাজ্যের মতো দেশগুলোর উচিত এখন ‘সাহস’ সঞ্চয় করে হরমুজ প্রণালিতে যাওয়া এবং সেখান থেকে নিজেদের প্রয়োজনীয় জ্বালানি ‘ছিনিয়ে নেওয়া’।

ইরান যুদ্ধে আমিরাতের শেয়ারবাজারে ধস, উধাও ১২ হাজার কোটি ডলার
মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের চলমান যুদ্ধে বড় ধাক্কা খেয়েছে সংযুক্ত আরব আমিরাতের শেয়ারবাজার। যুদ্ধ শুরুর পর থেকে দেশটির দুবাই ও আবুধাবির শেয়ারবাজার থেকে প্রায় ১২০ বিলিয়ন ডলার (প্রায় ১২ হাজার কোটি ডলার) বাজারমূল্য উধাও হয়ে গেছে।

যুদ্ধে কাঁপছে আরব অর্থনীতি, সম্ভাব্য ক্ষতি ২০ হাজার কোটি ডলার
মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আরব দেশগুলো প্রায় ২০ হাজার কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়তে পারে, যা অঞ্চলটির অর্থনৈতিক প্রবৃদ্ধিতে গুরুতর আঘাত হানবে। ইউএনডিপি-এর একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছে ব্লুমবার্গ।

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ হওয়া বিপুল অর্থ দিয়ে কী কী করা যেতো?
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ মার্কিন করদাতাদের জন্য এক বিশাল বোঝা হয়ে দাঁড়িয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে জোট বেঁধে শুরু করা এই অভিযানে গত ৩১ দিনে যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে অন্তত ২৭ বিলিয়ন ডলার, যা প্রতি মুহূর্তেই বাড়ছে।

ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম বাড়লো ৩৬ শতাংশ
ইরান যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্রে খুচরা পর্যায়ে জ্বালানি তেলের গড় দাম প্রতি গ্যালনে ৪ ডলার ছাড়িয়েছে, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথম। বার্তা সংস্থা রয়টার্সের মূল্য পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান গ্যাসবাডি’র তথ্য অনুযায়ী, দেশটিতে গড়ে প্রতি গ্যালনে জ্বালানি তেলের দাম প্রায় ১ দশমিক ৬ ডলার বেড়েছে, যা শতাংশের হিসাবে প্রায় ৩৬ শতাংশ বৃদ্ধি।

পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস না পেয়ে খালি সিলিন্ডার নিয়ে সড়ক অবরোধ
পশ্চিমবঙ্গে রান্নার গ্যাস না পেয়ে সড়ক অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। রাস্তায় খালি সিলিন্ডার রেখে তারা এই কর্মসূচি পালন করেন। মঙ্গলবার (৩১ মার্চ) উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার চন্ডিপুর এলাকায় তেঁতুলিয়া ও মসলন্দপুর সড়কে এই ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews