1. admin@thedailypadma.com : admin :
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ৯৭৪ - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামে ১০ শিশুর মৃত্যু, শনাক্ত ৯৭৪

  • Update Time : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১১৫ Time View

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ৯৭৪ জন শিশু হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। একই সময়ে হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে মারা গেছে ১০ শিশু।

রোববার (৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে শুরু হওয়া হামের বর্তমান পরিস্থিতিতে এ পর্যন্ত সারাদেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে সাত হাজার ৬১০ জনে। একই সময়ে মারা গেছে ১১৩টি শিশু।

সংক্রমণের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৫৪ জনের। ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৯২৯। বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা পাঁচ হাজার ৪৭০ জন এবং চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে তিন হাজার ৩৮০টি শিশু।

বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে (৩৯২ জন)। এরপরই রয়েছে চট্টগ্রাম (১৯৫ জন) ও রাজশাহী (১২৪ জন)।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০ জনের মধ্যে দুইজনের হাম নিশ্চিত ছিলো এবং বাকি আট জন উপসর্গ নিয়ে মারা গেছে। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১১৩ জন।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক সংক্রমণের তালিকায় দেখা গেছে- ঢাকায় শনাক্ত ৩৯২, চট্টগ্রামে ১৯৫, রাজশাহীতে ১২৪, খুলনায় ৮২, বরিশালে ৪৯, সিলেটে ৪৬, ময়মনসিংহে ৪৯, রংপুরে ৩৭ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন রোগীদের দ্রুত হাসপাতালে ভর্তি এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কার্যক্রম ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews