1. admin@thedailypadma.com : admin :
ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম
রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন শেখ হাসিনার অনুষ্ঠানের আয়োজনে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না: রণধীর জয়সওয়াল র‍্যাব বিলুপ্ত করে নতুন বাহিনী ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন ২০২৬’-এর খসড়া প্রকাশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা হুথি বিদ্রোহীদের হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১১ জন বেসামরিক নাগরিক আহত ইরানের সঙ্গে চলমান যুদ্ধ ‘খুব শিগগিরই’ শেষ হবে: ট্রাম্প

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে

  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০১ Time View

ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ব্যয় প্রায় ১১.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে প্রাথমিক হিসাব দিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, যুদ্ধের কারণে সরকারের ব্যয় বেড়েছে এবং অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়েছে, যার পুরো চিত্র এখনো স্পষ্ট নয়।

মোট ব্যয়ের বড় অংশই গেছে প্রতিরক্ষা খাতে। প্রায় ২২ বিলিয়ন শেকেল ব্যয় হয়েছ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা মন্ত্রণালয়, জাতীয় নিরাপত্তা সংস্থা ও অন্যান্য নিরাপত্তা সংস্থার জন্য। এই অর্থ এরই মধ্যে ২০২৬ সালের বাজেটে যুক্ত করা হয়েছে।

সরকারি হিসাব অনুযায়ী, ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ, ব্যবসায়িক ক্ষতি এবং কর্মীদের বেতনহীন ছুটির জন্য প্রায় ১২ বিলিয়ন শেকেল বরাদ্দ ধরা হয়েছে।

এছাড়া হাসপাতাল পরিচালনা, জরুরি সেবা ও সামাজিক খাতে আরও প্রায় ১ বিলিয়ন শেকেল ব্যয় হচ্ছে।

ইসরায়েলের অর্থমন্ত্রী বলেন, অর্থ মন্ত্রণালয়ের দক্ষ ব্যবস্থাপনা দেশের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews