1. admin@thedailypadma.com : admin :
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলা চালালো কর্মীরা ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৫৪ Time View
দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে—এমন আরো দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এই হিসাব ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে মৃত্যু হওয়া তিন শিশুর মধ্যে দুজন বরিশালের ও একজন ঢাকা বিভাগের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মৃত্যু হওয়া দুই শিশু ঢাকা বিভাগের।

এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে নতুন করে ১ হাজার ১১৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ১২৭ জনের শরীরে হামের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ মার্চ থেকে ১৭ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা মোট ৩ হাজার ১৯২ জন এবং সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৬৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ২৪৩ জন।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামে সন্দেহজনক ১৭৪ জনের মৃত্যু হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews