1. admin@thedailypadma.com : admin :
দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

  • Update Time : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৮২ Time View

সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিভিন্ন ইস্যু নিয়ে আজ রবিবার জরুরি সংবাদ সম্মেলন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দুপুর দেড়টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এ সংবাদ সম্মেলন।

গতকাল শনিবার (১৮ এপ্রিল) দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং দলের আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখা হবে।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, সদস্যসচিব ও মুখপাত্রসহ কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতারা এসময় উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews