1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

সিলেট-ময়মনসিংহে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, জলাবদ্ধতার আশঙ্কা

  • Update Time : শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ Time View

সিলেট ও ময়মনসিংহ বিভাগে আগামী কয়েক দিনে অতি ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটি জানিয়েছে, গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে আগামীকাল (২৫ এপ্রিল) সন্ধ্যা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় এসব অঞ্চলের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নগর এলাকার নিচু স্থানে অস্থায়ী জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এই সময়ে কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।

সতর্কবার্তায় আরও জানানো হয়েছে, টানা ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সংস্থাগুলোকে এ বিষয়ে জানিয়ে চিঠিও পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews