1. admin@thedailypadma.com : admin :
দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী জাতীয় - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা আজকের নামাজের সময়সূচি: ২৫ জুন ২০২৬ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো

দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী জাতীয়

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৫৮ Time View
আগামীকাল মুসলিম উম্মাহর বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এরই মধ্যে দেশবাসী এবং বিশ্ববাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার (২৬ মে) রাত পৌনে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এই শুভেচ্ছা জানান তিনি।
প্রধানমন্ত্রী তার পোস্টে লিখেছেন, ‘ত্যাগের পরাকাষ্ঠা, তাকওয়ার মহিমান্বিত পথনির্দেশনা এবং আত্মশুদ্ধির অনন্য বার্তা সবাইকে স্মরণ করিয়ে দিয়ে বছর ঘুরে আবারও বিশ্বমুসলিমের দুয়ারে হাজির পবিত্র ঈদুল আজহা। আমি এই শুভক্ষণে দেশ এবং বিশ্বের সব মুসলমানকে জানাই ঈদ মোবারক। বিশ্ববাসীকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা।’
তিনি আরো লেখেন, ‘ত্যাগের মহিমায় উজ্জীবিত বাংলাদেশসহ বিশ্বের সব মুসলমান ঈদুল আজহা উদ্‌যাপনের জন্য প্রস্তুত। ইসলামের মহিমান্বিত এই উৎসব শুধু একটি আনন্দ-উৎসবই নয় বরং স্রষ্টার প্রতি গভীর বিশ্বাস, আত্মনিবেদন এবং ত্যাগের এক চিরন্তন বার্তা বহন করে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে হযরত ইব্রাহিম (আ.)-এর অটল ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং সর্বোচ্চ আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত এই দিবসকে বিশ্ব মুসলিম উম্মাহর কাছে মহিমান্বিত ও গভীর তাৎপর্যপূর্ণ করে তুলেছে।’
পবিত্র ঈদুল আজহায় আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে তারেক রহমান বলেন, ‘তিনি যেন আমাদের ত্যাগ কবুল করেন।
আমাদের মাতৃভূমিসহ সমগ্র মুসলিমবিশ্ব ও মানবজাতির জন্য শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা দান করেন। একই সঙ্গে আমি বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি এবং নিরাপত্তার জন্যও মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘ত্যাগের মহিমায় ভাস্বর হোক এই পবিত্র ঈদুল আজহা। আল্লাহ আমাদের কোরবানি ও ইবাদত কবুল করে নিন। তার অশেষ রহমত ও বরকতে আমাদের জীবন ভরে উঠুক শান্তি ও সমৃদ্ধিতে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews