1. admin@thedailypadma.com : admin :
কোরবানি হচ্ছে না মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২৭ মে ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

কোরবানি হচ্ছে না মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

  • Update Time : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪ Time View
রাত পোহালেই বাংলাদেশে উদযাপিত হবে ঈদুল আজহা। এই ঈদকে কেন্দ্র করে আলোচনার জন্ম দিয়েছিল অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’। তবে শেষ মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের হস্তক্ষেপে কোরবানি দেয়া হচ্ছে না মহিষটিকে।
নারায়ণগঞ্জের একটি খামারে ওই মহিষ লালন-পালন করা হয়েছিল। সেখান থেকে আলোচিত মহিষটি কিনে নিয়েছিলেন কেরানীগঞ্জের জিনজিরার বাসিন্দা সামির নামের এক ব্যক্তি। তিনি স্টার নিউজকে জানান, মহিষটি কোরবানি করা হবে না। এরইমধ্যে নাকি মহিষটিকে থানায়ও নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিশৃঙ্খলার আশঙ্কায় কেরানীগঞ্জের ক্রেতাকে মূল্য ফেরত দিয়ে মহিষটি খামারে ফেরত নেয়া হয়েছে। আপাতত সেখানেই মহিষটি লালন-পালন করা হবে।
বিশ্ব গণমাধ্যমে আলোচনার জন্ম দেয়া অ্যালবিনো জাতের এই মহিষটির দেখতে অনেকটা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। তাই নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া এগ্রো ফার্মের মালিক জিয়াউদ্দিন মৃধার ছোট ভাই আদর করে এর নাম রাখেন ডোনাল্ড ট্রাম্প।
মহিষটির ভিডিও প্রকাশ পেলে সেটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তবে ভাইরাল হওয়ার আগেই ৭০০ কেজি ওজনের মহিষটিকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews