1. admin@thedailypadma.com : admin :
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা আজকের নামাজের সময়সূচি: ২৫ জুন ২০২৬ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৩৮ Time View

দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে ৪৯৮ জনের প্রাণ গেল। আর হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯০ জন।

সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। হামের লক্ষণ নিয়ে হাসপাতালে গেছেন ১ হাজার ১৩৪ জন।

এ নিয়ে দেশে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন মোট ৭২ হাজার ৭০ জন। আর নিশ্চিত হাম হয়েছে ৯ হাজার ৯৪ জনের।

মার্চের মাঝামাঝি থেকে এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২০০ জন ঢাকায় মারা গেছেন। এরপর দ্বিতীয় সর্বোচ্চ ৮৪ জনের প্রাণ গেছে রাজশাহী বিভাগে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ৩৭৯ জন ঢাকার হাসপাতালগুলোতে গেছেন। আর সবচেয়ে কম ২৯ জন ভর্তি হয়েছেন রংপুরে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews