1. admin@thedailypadma.com : admin :
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনাম
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি? ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার: মোজতবা খামেনির ফরিদপুরে বাসচাপায় নিহত ৬ ১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ ট্রাম্পের অবরোধে তেল আমদানি বন্ধ,কিউবায় আবারও ব্ল্যাকআউট তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১ Time View

বিশ্বকাপের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারের টিকিট নিশ্চিত করেছে স্পেন। দলের হয়ে স্কোর শিটে নাম লিখিয়েছেন ফাবিয়ান রুইজ ও মিকেল মেরিনো।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

এদিন ম্যাচের শুরু থেকেই বল দখলে এগিয়ে থাকে স্পেন। তবে ডেডলক ভাঙতে তাদের অপেক্ষা করতে হয় ৩০ মিনিট পর্যন্ত। দারুণ এক আক্রমণে প্রথম দানি ওলমোর প্রচেষ্টা ঠেকিয়ে দেন বেলজিয়াম গোলরক্ষক থিবো কোর্তোয়া। তবে ফিরতি শটে লক্ষ্যভেদ করেন রুইজ।

৪১তম মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। টিমোথি কাস্তানিয়ে দারুণ এক ক্রস থেকে অসাধারণ হেডে সরাসরি লক্ষ্যভেদ করেন কেটেলারার। এতে বিশ্বকাপে টানা ৬০০ মিনিটেরও বেশি সময় গোল না খাওয়া স্পেন অবশেষে গোল হজম করল।

দ্বিতীয়ার্ধে বড় ধরনের ধাক্কা খায় বেলজিয়াম। চোটের শিকার হয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গোলরক্ষক থিবো কোর্তোয়া। কোর্তোয়ার পরিবর্তে স্পেনের আক্রমণভাগকে আটকানোর কঠিন দায়িত্ব নিয়ে গোলপোস্টের নিচে বদলি হিসেবে নামেন তরুণ গোলরক্ষক সেনে ল্যামেন্স।

ম্যাচের ৮৮তম মিনিটে বেলজিয়ামের ডি-বক্সের ভেতর সৃষ্টি হওয়া জটলা থেকে বল পেয়ে যান স্প্যানিশ মিডফিল্ডার মিকেল মেরিনো। বল পাওয়া মাত্রই কোনো ভুল না করে ঠান্ডা মাথায় নিখুঁত শটে বল গোলপোস্টের একদম মাঝখান দিয়ে জালের ঠিকানায় পাঠান তিনি। এরপর ম্যাচে আর কোনো গোল আসেনি। ফলে ২-১ গোল ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়েন স্পেন।

আগামী ১৪ জুলাই ডালাসে ফ্রান্সের মুখোমুখি হবে স্পেন। ২০১০ সালে বিশ্বকাপ জয়ের পর এবারই প্রথম আবার ফাইনালে ওঠার লক্ষ্যে মাঠে নামবে তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews