1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন মেসি? ফরিদপুরে আন্তর্জাতিক সমবায় দিবস পালিত ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা প্রধানমন্ত্রী সার্বক্ষণিক বন্যা পরিস্থিতি মনিটর করছেন : মাহদী আমিন বাবার ‘নির্দোষ রক্তের’ প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার: মোজতবা খামেনির ফরিদপুরে বাসচাপায় নিহত ৬ ১৬ জুলাই পর্যন্ত ৫ জেলার এইচএসসি পরীক্ষা স্থগিত মিসর-আর্জেন্টিনা ম্যাচে রেফারির সিদ্ধান্ত ন্যায্য ছিল মনে করেন সুইজার‌ল্যান্ডের কোচ ট্রাম্পের অবরোধে তেল আমদানি বন্ধ,কিউবায় আবারও ব্ল্যাকআউট তেহরান আমাকে হত্যা করলে, ইরানের ওপর এত বোমা ফেলবে যা তারা আগে দেখেনি: ট্রাম্প

ফরিদপুরে শিক্ষকদের সাথে চৌধুরী নায়াব ইউসুফ এমপির মতবিনিময় সভা

  • Update Time : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ইসলামী ফাউন্ডেশন ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত “দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও সুসংহতকরণ” শীর্ষক প্রকল্প এবং নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) ফরিদপুর জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ সদর আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
ইসলামী ফাউন্ডেশন ফরিদপুরের উপ-পরিচালক মোহাম্মদ ইয়াছিন মোল্যার সভাপতিত্বে এ সময় যশোর শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক প্রফেসর এ বি এম সাত্তার, প্রবীণ শিক্ষাবিদ ও সমাজ সেবক অধ্যাপক এম এ সামাদ, ময়েজ মঞ্জিল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা কবির আহমাদ, ফরিদপুর জেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক তানভীর চৌধুরী রুবেল, মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক মিজানুর রহমান মিনান, শহর বিএনপি’র সাবেক সভাপতি মো. রেজাউল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হারুনর রশিদ সিদ্দিকী সহ ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা, প্রকল্প-সংশ্লিষ্ট শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দারুল আরকাম ইসলামী শিক্ষা পরিচালনা ও মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষকদের দায়িত্বশীলতা বৃদ্ধি, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশ এবং আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা বিস্তারে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের মতবিনিময় সভা শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক হবে।
সভা শেষে এক বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রের খতিব হাফেজ মাওলানা মোঃ তবীরুর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews