1. admin@thedailypadma.com : admin :
প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন জাতীয় সংসদে মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, পদার্থ বিজ্ঞানের ভুল প্রশ্নের জন্য পূর্ণ নম্বর: শিক্ষামন্ত্রী একটানা বর্ষণে ফরিদপুরে জলাবদ্ধতা: চরম ভোগান্তিতে পৌরসভার ২৫ নং ওয়ার্ডের মানুষ প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা শিক্ষা বোর্ড ঘেরাও শিক্ষার্থীদের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ এম‌সি কলেজে স্বামীকে আটকে স্ত্রীকে ধর্ষণ ১ জনের মৃত্যুদণ্ড ও ৩ জনের যাবজ্জীবন শিক্ষামন্ত্রীর পদত্যাগসহতিন দফা দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছে এইচএসসির শতাধিক পরীক্ষার্থী আর্জেন্টিনা-ইংল্যান্ড ঘিরে উত্তাপ, পুরো আটলান্টা শহরজুড়ে ‘রেড অ্যালার্ট’ জারি

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশে আন্দোলনে এইচএসসি পরীক্ষার্থীরা

  • Update Time : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ৬ Time View
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষা ভবন ঘেরাওয়ের উদ্দেশ্যে যাত্রা করা আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) প্রধানমন্ত্রীর অনুষ্ঠানস্থলের পাশেই পুলিশের বাধার মুখে বিক্ষোভ করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে সায়েন্সল্যাব মোড় থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ভবনের উদ্দেশ্যে রওনা হন শিক্ষার্থীরা। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর এলাকায় পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়। এরপর শিক্ষার্থীরা সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। একপর্যায়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যেও এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার প্রতিবাদে এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে তারা এ কর্মসূচি পালন করেন।
এদিকে, একই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্ট-আপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
বিক্ষোভ চলাকালে ছাত্রদলের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ্য করা যায়। ছাত্রদল শিক্ষার্থীদের কাছে আসলে আন্দোলনরত শিক্ষার্থীরা ভুয়া ভুয়া স্লোগান দেয়।
এ ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি এইচ এম আবু জাফর জানান, এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবিকে জাতীয়তাবাদী ছাত্রদল যৌক্তিক মনে করে এবং এ বিষয়ে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে রয়েছে।
তিনি আরও জানান, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে তাদের আশ্বস্ত করা হয়েছে এবং ছাত্রদল চায় না অতীতের মতো আন্দোলন দমন বা হামলার ঘটনা ঘটুক। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি সমর্থন করে না ছাত্রদল। তার মতে, একটি পরীক্ষাকে কেন্দ্র করে পদত্যাগ দাবি যৌক্তিক নয় বরং শিক্ষার্থীদের সমস্যা আলোচনা ও সংলাপের মাধ্যমেই সমাধান হওয়া উচিত।
কর্মসূচি শেষ করে সেখান থেকে চলে যান শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানিয়েছেন, তারা সায়েন্সল্যাবে অবস্থান করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews