1. admin@thedailypadma.com : admin :
চ্যাম্পিয়ন স্পেন ৬১৫ কোটি আর্জেন্টিনার ৪০৬ কোটি, বাকিরা কত? - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

চ্যাম্পিয়ন স্পেন ৬১৫ কোটি আর্জেন্টিনার ৪০৬ কোটি, বাকিরা কত?

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩ Time View

৪৮ দল নিয়ে আয়োজিত ফিফার সবচেয়ে বড় বিশ্বকাপের শিরোপা গেছে স্পেনের ঘরে। লিওনেল মেসির আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্প্যানিশরা।

বিশ্বকাপ থেকে কাড়িকাড়ি টাকা কামিয়ে নিয়েছে চ্যাম্পিয়ন-রানার্সআপ ছাড়াও অংশগ্রহণকারী দেশগুলো। চলুন জেনে নেওয়া যাক দুই ফাইনালিস্ট, অংশগ্রহণকারী দলসমূহ ও ব্যক্তিগত পুরস্কার পাওয়া খেলোয়াড়রা কী পরিমাণ অর্থ পেয়েছেন।

আসর শুরুর আগেই প্রাইজমানি বাড়ানোর ঘোষণা দেয় ফিফা। প্রাইজমানি বাড়ানো হয়েছিল ১৫ শতাংশ।

সদ্যসমাপ্ত আসরে মোট প্রাইজমানি নির্ধারণ করা হয়েছিল ৮৭ কোটি ১০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০ হাজার ৭২৪ কোটি টাকা (১২৩.১২ টাকা হারে)।

আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়া স্পেন প্রাইজমানি হিসেবে পাচ্ছে মোট ৫ কোটি ডলার, বাংলাদেশি টাকায় যা ৬১৫ কোটি টাকা।রানার্সআপ আর্জেন্টিনা পাবে ৩ কোটি ৩০ লাখ ডলার যা কিনা বাংলাদেশি টাকায় প্রায় ৪০৬ কোটি টাকা।

২ কোটি ৯০ লাখ ডলার তথা প্রায় ৩৫৭ কোটি টাকা যাচ্ছে তৃতীয় হওয়া ইংল্যান্ডের পকেটে। । চতুর্থ হওয়া ফ্রান্স পাবে ২ কোটি ৭০ লাখ ডলার বা ৩৩২ কোটি টাকা।

কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হওয়ে বাদ পড়া ৪ দল পাবে ২৩৩ কোটি টাকা করে। শেষ ষোলোতে বাদ পড়া আটটি দল পাবে ১৮৪ কোটি টাকা করে। ১৩৫ কোটি টাকা পাবে শেষ ৩২ দলের রাউন্ড থেকে বাদ পড়া ১৬টি দল।

সান্ত্বনা পুরস্কার রয়েছে বিশ্বকাপে গ্রুপ পর্ব খেলে বিদায় নেওয়া দলগুলোর জন্যও। এ পর্বের প্রতিটি দল পাবে প্রায় ১১০ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews