1. admin@thedailypadma.com : admin :
এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জুলাই ২০২৬ - দ্য ডেইলি পদ্মা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

এক নজরে বিশ্ব সংবাদ: ২০ জুলাই ২০২৬

  • Update Time : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৯ Time View
এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

রণক্ষেত্র দিল্লি, বন্ধ ইন্টারনেট
ভারতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘লং মার্চ টু পার্লামেন্ট’ কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী নয়াদিল্লির রাস্তা। সোমবার (২০ জুলাই) নিষেধাজ্ঞা ও ব্যারিকেড উপেক্ষা করে হাজার হাজার বিক্ষুব্ধ শিক্ষার্থী এবং তরুণ রাজপথে নেমে এলে তাদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানেগ্যাস ছোড়ে পুলিশ।

বিশ্বকাপে হারের পর আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল সংঘর্ষ
স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনালে হেরে যাওয়ার পর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন আর্জেন্টিনার ফুটবল সমর্থকেরা। দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে পুলিশ ও সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

স্পেন বিশ্বকাপ জেতায় খুশিতে ভাসছেন ফিলিস্তিনিরা
লিওনেল মেসির আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছে স্পেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে ট্রফি গ্রহণ করেন স্প্যানিশ দলের খেলোয়াড়েরা। স্পেনের এই বিশ্বজয়ে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে।

ফিলিস্তিনের প্রতি সংহতির প্রশংসা, স্পেনকে অভিনন্দন জানালো ইরান
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ী স্পেনকে অভিনন্দন জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ। পৃথক বার্তায় তারা স্পেনের জাতীয় ফুটবল দলের বিশ্বকাপ জয়কে অভিনন্দন জানান।

সেই জুলাইতেই উত্তাল ভারত
ঠিক দুই বছর আগে জুলাই মাসে বাংলাদেশের সরকারি পরীক্ষায় কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নিয়েছিল গণঅভ্যুত্থানে। যার জেরে পতন ঘটে দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকার। এবার দুই বছর পর জুলাইতেই ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপির) নেতৃত্বে সরকারি চাকরির প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ভারত।

যুব আন্দোলনে রণক্ষেত্র দিল্লি: এবার কি টলে যাবে মোদী সরকার?
ভারতের রাজধানী নয়াদিল্লির আকাশ আজ মেঘলা। তবে প্রকৃতির এই মেঘের চেয়েও বড় রাজনৈতিক ঝড় উঠেছে দিল্লির রাজপথে। নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস কেলেঙ্কারির বিরুদ্ধে এক অভূতপূর্ব আন্দোলনের সাক্ষী হচ্ছে ভারত। এর নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সোমবার (২০ জুলাই) পার্লামেন্টের বাদল অধিবেশন শুরুর দিনই তারা ‘সংসদ চলো’ পদযাত্রার ডাক দেয়। এই পদযাত্রা কেন্দ্র করে দিল্লির রাজপথ কার্যত রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আন্দোলনের মুখে পদত্যাগ করছেন ভারতের শিক্ষামন্ত্রী?
দিল্লির যন্তর মন্তরে তীব্র আন্দোলনের মধ্যেই ভারতের কেন্দ্রীয় রাজনীতিতে নতুন মোড় দেখা দিয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৈঠক করছেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে। পার্লামেন্ট ভবনের ভেতরেই তাদের এই বৈঠক চলছে।

সৌদির ওপর নৌ অবরোধের ঘোষণা হুথিদের, হুমকিতে তেল সরবরাহ
সৌদি আরবের ওপর তাৎক্ষণিকভাবে সামুদ্রিক অবরোধ আরোপের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথি। তাদের এই পদক্ষেপে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা নতুন করে বাড়তে পারে। একই সঙ্গে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যাপকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

জর্ডানে নিহত দুই সেনার পরিচয় প্রকাশ করলো পেন্টাগন
জর্ডানে ইরানের হামলায় নিহত দুই মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহতরা হলেন ফার্স্ট লেফটেন্যান্ট টাইলার জেমস ফিহান (২৫) এবং প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস (১৯)। তারা জর্ডানের মুওয়াফফাক সালতি বিমানঘাঁটিতে শুক্রবারের হামলায় নিহত হন।

বিশ্ববাজারে বাড়লো তেলের দাম, ব্যারেলপ্রতি ছাড়ালো ৯০ ডলার
বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম সোমবার (২০ জুলাই) ফের ৯০ ডলার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আরও তীব্র হওয়ায় ও হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহন ব্যাহত হওয়ায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews