1. admin@thedailypadma.com : admin :
ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১ শতাংশের বেশি বেড়েছে আজকের নামাজের সময়সূচি: ১০ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস

  • Update Time : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৫৩ Time View

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস বলেছে, রিয়াদকে অবশ্যই ‘আব্রাহাম আকর্ডসে’ যোগ দিতে হবে, অন্যথায় চুক্তিটি বাতিল বলে বিবেচিত হবে।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৩ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি আরবের সঙ্গে পারমাণবিক সহযোগিতা কেবল বেসামরিক উদ্দেশ্যে হবে। তবে এর বাস্তবায়ন সম্পূর্ণভাবে নির্ভর করবে দেশটি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে আব্রাহাম আকর্ডসে যোগ দেয় কি না, তার ওপর।

পরে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিটও বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সৌদি আরব যদি এই আঞ্চলিক শান্তি চুক্তিতে অংশ না নেয়, তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত পারমাণবিক সহযোগিতা চুক্তি কার্যকর হবে না।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে বলেছে, আব্রাহাম আকর্ডসে সৌদি আরবের যোগদান মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি ঐতিহাসিক মাইলফলক হবে।

এর আগে বুধবার (২২ জুলাই) যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং মার্কিন প্রযুক্তিতে পারমাণবিক চুল্লি নির্মাণে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানিয়েছিল। তবে ট্রাম্পের নতুন শর্তের কারণে চুক্তিটি এখন নতুন কূটনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার একটি সুনির্দিষ্ট রূপরেখা ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে দীর্ঘদিন ধরে অস্বীকৃতি জানিয়ে আসছে সৌদি আরব। ট্রাম্পের সর্বশেষ ঘোষণার পর এ বিষয়ে ওয়াশিংটনস্থ সৌদি দূতাবাস তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews