1. admin@thedailypadma.com : admin :
এবার সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১২ অপরাহ্ন

এবার সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ২ Time View

হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রায়’ হামলার ঘটনা ঘটেছে। এতে দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়ির পেছনের গ্লাস ভেঙে গেছে।

হামলার ঘটনায় বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছেন এনসিপির স্থানীয় নেতারা। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরের দিকে গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় শেষে রেব হয়ে যাওয়ার পথে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান গোলাপগঞ্জ থানার ওসি মো. ছবেদ আলী।

এ ঘটনার পর এনসিপি নেতা সারজিস আলম ফেইসবুক পোস্টে লিখেছেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, এনসিপি নেতারা মতবিনিময় সভা শেষে রেব হওয়ার সময় একদল লোক তাদের উদ্দেশে ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দেন। পরে চৌমুহনী এলাকায় এনসিপি নেতাদের গাড়িবহর পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন।

ওসি ছবেদ আলী বলেন, “গ্রোগ্রাম শেষ করে বের হয়ে যাওয়ার সময় সারজিস আলমের গাড়িতে দূর থেকে ইট ছুড়লে গ্লাস ভেঙে যায়। তারা প্রোগ্রাম শেষ করে সিলেটের দিকে যাচ্ছিলেন।”

প্রথম পোস্ট দেওয়ার কিছুক্ষণ পর সারজিস আলম আবার ফেইসবুকে লিখেছেন, “২য় দফায় বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আবার আক্রমণ করেছে সিলেটের পাঁচ মাইল বাজারে। তারেক রহমান কি শেখ হাসিনা হতে চায়?”

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে হামলার ঘটনা ঘটে। পরদিন মৌলভীবাজারে পুলিশের বাধার পর এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পারাইচক বাইপাস এলাকায় কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে স্বাগত জানান স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews