1. admin@thedailypadma.com : admin :
ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে আলোচনা সভা, পুরস্কার বিতরণ চেকের মামলায় পাওনা শোধ ও সমঝোতা হলে কারাদণ্ড নয় হরমুজ প্রণালিতে মার্কিন সাবমেরিন ড্রোন আটক, দাবি ইরানের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ সেপ্টেম্বর ২০২৬ সুশিক্ষিত, দক্ষ ও দেশপ্রেমিক মানবসম্পদ গড়তে মিলিটারি কলেজিয়েট স্কুল ফরিদপুর এর যাত্রা শুরু আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ সেপ্টেম্বর ২০২৬ দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস

ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৫২ Time View

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় দুই বছর পর প্রথমবারের মতো প্রকাশ্যে আসছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদন অনুযায়ী, আগামী ৫ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অব সাউথ এশিয়া (এফসিসি সাউথ এশিয়া) আয়োজিত এ অনুষ্ঠানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে ফেরার প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে কথা বলতে পারেন।

অনুষ্ঠানটি নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে, ক্লাবটির সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মে এটি সরাসরি সম্প্রচার করা হবে।

ক্ষমতাচ্যুতির পর প্রথম উপস্থিতি

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ–অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া বিক্ষোভ পরে সরকারবিরোধী গণআন্দোলনে রূপ নেয়। এক পর্যায়ে বাংলাদেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা।

এরপর গত দুই বছরে তাকে কোনো প্রকাশ্য অনুষ্ঠান বা আনুষ্ঠানিক সংবাদমাধ্যমের মুখোমুখি হতে দেখা যায়নি। ফলে এবারের বক্তব্যকে তার ক্ষমতাচ্যুতির পর প্রথম বড় ধরনের প্রকাশ্য উপস্থিতি হিসেবে দেখা হচ্ছে।

অনুষ্ঠানে আরও যারা থাকবেন

আমন্ত্রণপত্র অনুযায়ী, অনুষ্ঠানে শেখ হাসিনার পাশাপাশি আরও কয়েকজন বাংলাদেশি রাজনৈতিক নেতা, সাবেক কূটনীতিক ও বিভিন্ন অঙ্গনের ব্যক্তিত্ব অংশ নেবেন।

তাদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার ছেলে ও প্রধানমন্ত্রীর সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচের মহাসচিব মাহাম্মদ আলী সিদ্দিক।

এছাড়া জাতীয় দলের তারকা ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান, সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষক আমিনুল হক পলাশ, রাজনৈতিক ও সন্ত্রাসবাদবিষয়ক বিশ্লেষক আবু ওবায়দাহ আরিন এবং বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএর পরিচালক শাহ মো. বখতিয়ারও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews