1. admin@thedailypadma.com : admin :
গ্রিসজুড়ে ছড়িয়ে পড়েছে একাধিক ভয়াবহ দাবানল - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

গ্রিসজুড়ে ছড়িয়ে পড়েছে একাধিক ভয়াবহ দাবানল

  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৮ Time View
তীব্র তাপদাহ ও ১০০ কিলোমিটার বেগে প্রবাহিত ঝড়ো বাতাসের মুখে গ্রিসজুড়ে ছড়িয়ে পড়েছে একাধিক ভয়াবহ দাবানল। দেশটির রাজধানী এথেন্সের উত্তর-পশ্চিমে অবস্থিত উপকূলীয় এলাকা পোর্তো জারমেনো সহ বিশাল বনাঞ্চল ও ফসলি জমি পুড়ে ছাই হয়ে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অগ্নিনির্বাপক বাহিনী হিমশিম খাচ্ছে এবং প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস সামনে অত্যন্ত কঠিন সময় আসতে পারে বলে সতর্ক করেছেন।
রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে জানা যায়, রাজধানী এথেন্স থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে পোর্তো জারমেনো গ্রামের কাছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় ৫০০ জন অগ্নিনির্বাপক কর্মী। গত রাতে একটি পাহাড় অতিক্রম করে আগুন এথেন্সের পশ্চিম উপকণ্ঠে প্রবেশের চেষ্টা করায় সর্বোচ্চ সতর্কতায় রয়েছে ফায়ার সার্ভিস। এছাড়া আইওনিয়ান সাগরের কেফালোনিয়া দ্বীপ, পেলোপনিসের অ্যাগিয়ালিয়া এবং ক্রিট ও পারোস দ্বীপেও নতুন করে আগুন ছড়িয়ে পড়েছে। এ সপ্তাহে দায়িত্ব পালন করতে গিয়ে তিন জন অগ্নিনির্বাপক কর্মী প্রাণ হারিয়েছেন।
ন্যাশনাল অবজারভেটরির গবেষকদের মতে, কেবল পোর্তো জারমেনো এলাকাতেই ১০,০০০ হেক্টরেরও বেশি এলাকা আগুনে ভস্মীভূত হয়েছে, যা এটিকে একটি ‘মেগাফায়ার’ বা অতি-বিধ্বংসী দাবানল হিসেবে চিহ্নিত করার মতো পরিস্থিতি তৈরি করেছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রীক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস লিখেছেন, বাতাসের তীব্রতা এতটাই বেশি যে অনেক সময় ডজন ডজন অগ্নিনির্বাপক বিমান ব্যবহার করেও নিরাপদভাবে কাজ করা যাচ্ছে না। প্রকৃতির এই ভয়াবহ রূপ যেকোনো মানবিক পরিকল্পনা ও সক্ষমতাকে ছাড়িয়ে গেছে।
জলবায়ু পরিবর্তনের কারণে পুরো ভূমধ্যসাগরীয় অঞ্চলের মতো গ্রিসও প্রতি গ্রীষ্মে উচ্চ তাপমাত্রা, তাপপ্রবাহ ও খরাজনিত চরম দাবানলের মুখোমুখি হচ্ছে। এথেন্স সহ পাশের একাধিক অঞ্চলে সর্বোচ্চ স্তরের দাবানল ঝুঁকি জারি রেখেছে নাগরিক সুরক্ষামন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews