1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ফরিদপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ফরিদপুরে ‘জুলাই যোদ্ধাকে’ তুলে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের অভিযোগ কলকাতায় হোটেলে ভয়াবহ আগুন, ৯ বাংলাদেশি নিহত সাবেক মন্ত্রী ড. দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ মারা গেছেন বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতার মেয়াদ বাড়াতে আগ্রহী নন ট্রাম্প, ফের বাজবে যুদ্ধের দামামা? এক নজরে বিশ্ব সংবাদ: ১৭ আগস্ট ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১৮ আগস্ট ২০২৬

ফরিদপুরের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১৩ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর: ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের সাদীপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ ও চলতি বছরের প্রাক-নির্বাচনী ও অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার বেলা ১১টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং ফরিদপুর জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বাশার মৃধার সভাপতিত্বে সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল , কোতোয়ালি থানার এ এস আই মোঃ মহিউদ্দিন,ইউপি কাউন্সিলর পলি ইয়াসমিন,আব্দুর রাজ্জাক, ইঞ্জিনিয়ার রিয়াজ,  বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া,সহকারী শিক্ষক শবনম মুস্তারি,মোঃ আওয়াল মিয়া সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষক-শিক্ষিকা অভিভাবকবৃন্দ।

সাদীপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ আবুল বাশার মৃধা শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে দিতে গিয়ে বলেন, “শুধু শিক্ষকরা একা শিক্ষার্থীদের পড়াশোনার মান উন্নত বা সুন্দর ভবিষ্যৎ গড়তে পারেন না। একজন শিক্ষার্থীর সঠিক বিকাশের জন্য পরিবারের অনেক বড় দায়বদ্ধতা রয়েছে। বিশেষ করে একজন মা-ই পারেন তার সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে।”

শিক্ষার মান প্রসারে সভাপতি বিশেষ প্রণোদনার ঘোষণা দিয়ে বলেন, ষষ্ঠ শ্রেণি থেকে শুরু করে যেকোনো ক্লাসে যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে, তাদের পড়াশোনার সমস্ত খরচ তিনি ব্যক্তিগত তহবিল থেকে বহন করবেন। এছাড়া, সাদীপুর উচ্চ বিদ্যালয় থেকে যারা এসএসসিতে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হবে, তাদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে উৎসাহস্বরূপ ১০ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানান।

মুক্ত আলোচনায় অভিভাবকরা অংশ নেন এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে নিজেদের বিভিন্ন মতামত ও মূল্যবান পরামর্শ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews