1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন

সবজির বাজারে কিছুটা স্বস্তি, মাছ-মাংসে অস্বস্তি

  • Update Time : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

শীত যত এগিয়ে আসছে, বাজারে মৌসুমী সবজির সরবরাহ তত বাড়ছে। রাজধানীর বিভিন্ন বাজারের দোকানগুলো এখন থরে থরে সাজানো তাজা শীতকালীন সবজিতে। সরবরাহ বৃদ্ধির কিছুটা ইতিবাচক প্রভাব পড়েছে দামেও। মাসখানেক আগের অতি চড়াদাম কিছুটা হ্রাস পেয়েছে।

টমেটো, গাজরসহ দুয়েকটি পণ্যের দাম এখনো শতকের ঘরে থাকলেও বেশিরভাগ সবজি মিলছে ৫০ থেকে ৭০ টাকা কেজিতে। ৮০ টাকা কেজিতে নেমেছে কাঁচামরিচের দাম।

তবে, শীতের সবজির দাম এখনো প্রত্যাশিত দরে আসেনি, এমন অভিমত ক্রেতাদের। অন্যদিকে খুচরা বিক্রেতারা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি এবং হাতবদলের অতিরিক্ত মুনাফায় দাম আশানুরূপ কমছে না।

শীতের আগমনে সবজির দামে স্বস্তির ইঙ্গিত মিললেও বিপরীত চিত্র মুরগির বাজারে। খামারে উৎপাদন কমায় নেতিবাচক প্রভাব পড়ছে সরবরাহেও। ১৮০ থেকে ১৮৫ টাকায় অপরিবর্তিত আছে ব্রয়লার মুরগি দাম। হেরফের নেই সোনালি জাতের দামেও। এক কেজি বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। কেজিতে ৫০ থেকে ৮০ টাকা পর্যন্ত দাম বেড়েছে দেশি মুরগি। এক কেজি দাম হাকা হচ্ছে ৬৫০ থেকে ৬৮০ টাকা।

দাম কমার ইঙ্গিত নেই ডিমের বাজারে। এক ডজন লাল ডিমের জন্য গুণতে হবে ১৪৫-১৫০ টাকা। আর সাদা ডিম এক ডজন কিনতে চাইলে দিতে হবে ১৩৫  টাকা।

হেঁরফের নেই মাংসের বাজারেও। এক কেজি গরুর মাংস কিনতে চাইলে পকেট থেকে বেরিয়ে যাবে ৭৬০ টাকা। আর খাসির মাংসের স্বাদ নিতে চাইলে গুণতে হবে সাড়ে বারোশো টাকা কেজি।

এছাড়া, ভরা মৌসুমেও চড়া রাজধানীর মাছ বাজার। নদী, উপকূল থেকে শুরু করে চাষের, সবধরনের মাছের দাম বাড়তি।

বিক্রেতারা বলছেন, নিষেধাজ্ঞার পরও নদীতে আশানুরূপ মাছ মিলছে না। তাই বাড়েনি সরবরাহ। অন্যদিকে, পরিবহন খরচ ও ছুটির দিনের প্রভাবে মাছ বিকোচ্ছে বেশি দামে। এর ধাক্কা লেগেছে ব্যবসায়। বিক্রিবাট্টা নেমেছে তিন ভাগের এক ভাগে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews