1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা

  • Update Time : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
  • ৩ Time View

ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। সূচি অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তির জন্য ১৫ ডিসেম্বর কেন্দ্রীয়ভাবে লটারি অনুষ্ঠিত হবে। আর দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে ভর্তির জন্য লিখিত পরীক্ষা নেওয়া হবে ১৭, ১৮ ও ১৯ ডিসেম্বর।

ঢাকা মহানগরীর ৪৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তিনটি গ্রুপে ভাগ করে এসব পরীক্ষা নেওয়া হবে। কোন গ্রুপের পরীক্ষা কবে এবং কোন সময়ে অনুষ্ঠিত হবে, তা জানিয়ে পৃথক সময়সূচি প্রকাশ করেছে মাউশি।

সম্প্রতি মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক) ও ঢাকা মহানগরী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তি কমিটির সদস্যসচিব মো. জাকির হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ভর্তির এ সময়সূচি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৬টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং তিনটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংযুক্ত ফিডার শাখায় ২০২৭ শিক্ষাবর্ষে নির্ধারিত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তি কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়গুলো নিজ নিজ নোটিশ বোর্ডে বিস্তারিত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। ভর্তির ক্ষেত্রে ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা ২০২৭ (সংশোধিত)’ অনুসারে কোটা নিশ্চিত করতে হবে।

যেদিন যে গ্রুপের পরীক্ষা

মাউশির বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম শ্রেণির ভর্তি লটারি অনুষ্ঠিত হবে ১৫ ডিসেম্বর সকাল ১১টায়। দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে তিন দিনে। এ জন্য ৪৯টি বিদ্যালয়কে ‘এ’, ‘বি’ ও ‘সি’—এই তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।

‘এ’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ ডিসেম্বর (বৃহস্পতিবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নেওয়া হবে।

‘বি’ গ্রুপের বিদ্যালয়গুলোর পরীক্ষা হবে ১৮ ডিসেম্বর (শুক্রবার)। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এবং ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

এদিকে ‘সি’ গ্রুপের বিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা নেওয়া হবে ১৯ ডিসেম্বর (শনিবার)। এদিন দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত। আর ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা চলবে বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

কেমন হবে ভর্তি পরীক্ষার প্রশ্ন

ভর্তি পরীক্ষায় শ্রেণিভেদে আলাদা মানবণ্টন নির্ধারণ করেছে মাউশি। দ্বিতীয় থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের মোট ৫০ নম্বরের পরীক্ষায় অংশ নিতে হবে। এক ঘণ্টার এ পরীক্ষায় বাংলায় ১৫, ইংরেজিতে ১৫ এবং গণিতে ২০ নম্বর থাকবে।

অন্যদিকে, ষষ্ঠ থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা হবে ১০০ নম্বরে। দুই ঘণ্টার পরীক্ষায় বাংলায় ৩০, ইংরেজিতে ৩০ এবং গণিতে ৪০ নম্বর বরাদ্দ থাকবে।

কোটায় নির্বাচিতদের জন্য বিশেষ নির্দেশনা

ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর কোটায় নির্বাচিত শিক্ষার্থীদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে মাউশি। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পরদিন সকাল ১০টায় সংশ্লিষ্ট শিক্ষার্থীকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে সাক্ষাৎকারে উপস্থিত হতে হবে। এ সময় কোটার পক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে হবে।

নির্ধারিত কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে ভর্তির অযোগ্য বলে বিবেচনা করা হবে। সে ক্ষেত্রে অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসন পূরণ করা হবে।

যেভাবে করা হয়েছে গ্রুপভিত্তিক বিদ্যালয়ের তালিকা

‘এ’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়

গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল

তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়

নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়

নিউ গভ. গার্লস হাই স্কুল

ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয়

ধানমন্ডি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

আজিমপুর গভ. গার্লস স্কুল অ্যান্ড কলেজ

উত্তরখান সরকারি মাধ্যমিক বিদ্যালয়

কামরাঙ্গীর চর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

কালাচাঁদপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়

সরকারি জামিলা আইনুল আনন্দ বিদ্যালয় অ্যান্ড কলেজ

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

‘বি’ গ্রুপে রয়েছে ১৬টি বিদ্যালয়

মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়

নারিন্দা সরকারি উচ্চ বিদ্যালয়

ঢাকা গভ. মুসলিম হাই স্কুল

বাংলাবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

শেরে বাংলা নগর সরকারি বালক উচ্চ বিদ্যালয়

গভর্নমেন্ট মডেল হাই স্কুল

ধানমন্ডি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়

হাজী এম এ গফুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়

ঢাকা বিমানবন্দর সরকারি উচ্চ বিদ্যালয়

জুরাইন সরকারি মাধ্যমিক বিদ্যালয়

দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়

সবুজবাগ সরকারি মাধ্যমিক বিদ্যালয়

সরকারি প্রগতি উচ্চ বিদ্যালয়

শ্যামপুর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের ফিডার শাখা।

‘সি’ গ্রুপে রয়েছে ১৭টি বিদ্যালয়

ধানমন্ডি গভ. বয়েজ হাইস্কুল

আরমানিটোলা সরকারি উচ্চ বিদ্যালয়

শেরে বাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

টিকাটুলি কামরুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

তেজগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়

ঢাকা কলেজিয়েট স্কুল

গণভবন সরকারি উচ্চ বিদ্যালয়

মিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়

হাজারীবাগ সরকারি উচ্চ বিদ্যালয়

ভাষানটেক সরকারি মাধ্যমিক বিদ্যালয়

মোহাম্মদপুর কমার্শিয়াল ইনস্টিটিউট সরকারি মাধ্যমিক বিদ্যালয়

শহীদ মনু মিঞা সরকারি উচ্চ বিদ্যালয়

সরকারি মোল্লার টেক উদয়ন উচ্চ বিদ্যালয়

লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চ বিদ্যালয়

লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

রূপনগর সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ

খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ের ফিডার শাখা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews