1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন

ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

লিবিয়া ও বাল্টিক সাগরে রুশ নৌযান ও বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। এসব হামলার জন্য ইউক্রেনকে ‘কঠিন পরিণতি’ ভোগ করতে হবে বলে সতর্ক করেছে রাশিয়া। একই সঙ্গে বাল্টিক অঞ্চলে এ ধরনের হামলাকে ‘বিপজ্জনক প্রবণতা’ হিসেবে উল্লেখ করেছে ক্রেমলিন। খবর আল জাজিরা।

সোমবার (২৩ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, বিষয়টি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দেখভাল করছে। লিবিয়ার বেনগাজি বন্দরে রুশ নৌবাহিনীর দুটি জাহাজ ডুবিয়ে দেওয়ার দাবি করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বক্তব্যের বিষয়ে তিনি এ মন্তব্য করেন।

পেসকভ জানান, উপযুক্ত মনে করলে প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করবে। তবে ইউক্রেনের হামলার জবাবে রাশিয়ার সামরিক অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, ‘আমাদের সেনারা প্রতিদিন ইউক্রেনের সামরিক অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ও সমন্বিত হামলা চালিয়ে যাচ্ছে। এর ফলে কিয়েভ শাসনব্যবস্থাকে অত্যন্ত কঠিন পরিণতির মুখোমুখি হতে হচ্ছে।’

বাল্টিক সাগরে রুশ জাহাজে হামলার প্রসঙ্গে পেসকভ বলেন, এ ধরনের ঘটনা ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। ইউক্রেনের কথিত ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বন্ধে কিয়েভের ওপর প্রভাব খাটাতে বাল্টিক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে মস্কো।

সোমবার জেলেনস্কি দাবি করেন, রবিবার লিবিয়ার বেনগাজি বন্দরে একটি নৌঘাঁটিতে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মার্কুরি’ ডুবিয়ে দিয়েছে ইউক্রেনীয় বাহিনী। একই সঙ্গে রাশিয়ার অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পণ্যবাহী জাহাজেও হামলা চালানো হয়েছে।

এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার এ হামলার ঘটনায় জাতিসংঘে অভিযোগ দায়ের করেছে। দেশটির পশ্চিমাঞ্চলের রাজধানী ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের প্রতিদ্বন্দ্বী এই প্রশাসনের অভিযোগ, হামলার মাধ্যমে লিবিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে।

পশ্চিম লিবিয়ায় ইউক্রেনের সামরিক সদস্যদের উপস্থিতির অভিযোগেরও আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে পূর্বাঞ্চলভিত্তিক সরকার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews