1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়ানো হয়েছে আগামী ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৪ নভেম্বর ২০২৬ নেপালে ভূমিকম্প, কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, ভুটান ও চীনের বিভিন্ন অংশও ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে

আজ স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২ Time View

বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা এই দ্বীপে প্রধানমন্ত্রী হিসেবে এটিই তাঁর প্রথম সফর।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া প্রত্যক্ষ করবেন।

সফরকালে প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখবেন। পাশাপাশি সেখানে উপস্থিত সেনা, নৌ ও বিমান বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। বিশেষ এই যৌথ অনুশীলনে অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

উপ-প্রেস সচিব আরও জানান, মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews