1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬ সমকামিতার ভিডিও দিয়ে ইসরায়েলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, চাঞ্চল্যকর সব অভিযোগ আমিরাতের রাজপরিবার নিয়ে দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা

  • Update Time : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View

মাহবুব পিয়াল, ফরিদপুর : ‘পঁচিশ বছরের গৌরব গাঁথা, প্রীতিতে ফিরে আসুক স্মৃতির পাতা’—এই স্লোগানকে সামনে রেখে পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে ফরিদপুর মুসলিম মিশন কলেজের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার উদ্বোধন করেন ফরিদপুর মুসলিম মিশনের সম্পাদক অধ্যাপক এম. এ. সামাদ।

এ সময় উপস্থিত ছিলেন যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান ও ফরিদপুর মুসলিম মিশনের সহ-সভাপতি প্রফেসর এ.বি.এম. সাত্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, যুগ্ম সম্পাদক গোলাম মারুফ, ফরিদপুর ডায়াবেটিস সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ফজলুল হক, ফরিদপুর মুসলিম মিশন কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল-মামুন, অধ্যাপক মনিরুল ইসলামসহ কলেজের অন্যান্য শিক্ষক, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।

আসন্ন পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসবকে ঘিরে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দীর্ঘদিনের স্মৃতি, বন্ধুত্ব ও শিক্ষাজীবনের বন্ধনকে নতুন করে উদ্‌যাপনের প্রত্যাশায় উৎসবকে ঘিরে প্রস্তুতি নিচ্ছেন কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews