1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

চলতি বছরে এক দিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

  • Update Time : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৫৭ Time View

বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো এক হাজার ৯৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। যা চলতি বছরে এক দিনে সর্বোচ্চ। এই সময় মৃত্যু হয়েছে চারজনের। এ নিয়ে চলতি বছর ১৫২ জন ডেঙ্গু রোগীর মৃত্যুর খবর জানাল স্বাস্থ্য অধিদপ্তর।

আজ বুধবার (২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় নতুন ভর্তি রোগী ৬০০ জন। ঢাকার বাইরে সবচেয়ে বেশি ৯২ জন রোগী ভর্তি হয়েছে চট্টগ্রাম বিভাগে। এরপর ৭২ জন বরিশাল বিভাগে। নতুন রোগীদের নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ভর্তি আছে তিন হাজার ৭৫০ জন। এর মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে ভর্তি আছে দুিই হাজার ৩৩২ জন। ঢাকার বাইরে এক হাজার ৪১৮ জন।

গত এক সপ্তাহে (২৮ নভেম্বর-২ অক্টোবর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে পাঁচ হাজার ৫৫ জন। মৃত্যু হয়েছে ২৯ জনের। অর্থাৎ গড়ে প্রতি হাসপাতালে ভর্তি ৭৬৫ জন। গড় মৃত্যু চারজনের বেশি। চলতি বছরে এ পর্যন্ত ৪০ হাজার ১০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। অক্টোবরের ৩১ দিনে হাসপাতালে ভর্তি হয় ২১ হাজার ৯৩২ জন। মারা যায় ৮৬ জন।

হাসপাতালে ভর্তি ও মৃত্যুর মোট এ সংখ্যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১৯ সালে দেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। ২০২১ সালে হাসপাতালে ভর্তি হয়েছিল ২৮ হাজার ৪২৯ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews