1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর

  • Update Time : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২
  • ২২১ Time View

১ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত দেশজুড়ে অভিযান চালাতে নির্দেশনা দিয়েছে পুলিশ সদরদপ্তর। দেশের সব পুলিশ ইউনিটের প্রধান ও সব জেলার পুলিশ সুপারদের এ অভিযান চালানোর জন্য বলা হয়েছে। গত ২৯ নভেম্বর পুলিশ সদরদপ্তরের পাঠানো এক আদেশে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, গত ২০ নভেম্বর ঢাকা সিএমএম আদালত এলাকায় পুলিশ হেফাজত থেকে দণ্ডপ্রাপ্ত ২ জঙ্গি আসামি ছিনিয়ে নেওয়ার প্রেক্ষাপট বিবেচনা ও মহান বিজয় দিবস, বড়দিন এবং থার্টিফাস্ট নাইট উদযাপন নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে চলমান অভিযানের পাশাপাশি আগামী ১-১৫ ডিসেম্বর বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।

অন্যান্য স্থানের পাশাপাশি আবাসিক হোটেল, মেস, হোস্টেল, বিভিন্ন প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টারসহ অপরাধীদের লুকিয়ে থাকার সম্ভাব্য স্থানগুলোতে কার্যকর অভিযান পরিচালনা করতে হবে।

পরিচালিত অভিযানে জঙ্গি, সন্ত্রাসী, মাদকসেবী ও কারবারি, অবৈধ অস্ত্রধারী, পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে বলে এতে উল্লেখ কড়া হয়।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মঞ্জুর রহমান বলেন, এটি বিশেষ কোনো অভিযান নয়, এটি পুলিশের রুটিন ওয়ার্ক। সামনে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসসহ ডিসেম্বরের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews