1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামালো ক্যামেরুন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
জ্বালানি তেল রপ্তানি বন্ধ করেছে চীন: এশিয়ার জ্বালানি সরবরাহ সংকট আরও বাড়তে পারে জামায়াতের মেজর (অব.) আখতারুজ্জামান ডিবি হেফাজতে হামের উপসর্গ নিয়ে প্রাণ গেলো আরও ৪ শিশুর ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা

উড়তে থাকা ব্রাজিলকে মাটিতে নামালো ক্যামেরুন

  • Update Time : শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ২৯৯ Time View

গ্রুপ পর্বেই অপরাজেয় তকমা হারাল ব্রাজিল। উড়তে থাকা ব্রাজিলকে মাঠিতে নামালো ক্যামেরুন। ‘জি’ গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ০-১ গোলে পরাজিত হল হলুদ জার্সিধারীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকর। জেরম এমবেকেলির পাস থেকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলটি করেন তিনি। যদিও এই জয় ক্যামেরুনকে পরবর্তি রাউন্ডে পৌঁছে দিতে পারল না।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় ব্রাজিলের মুখোমুখি হয় ক্যামেরুন। ম্যাচের শুরু থেকে ব্রাজিলের আধিপত্য থাকলেও ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস ইপাসির বিশ্বস্ত হাতের সামনে নতিস্বীকার করতে হয় পেলের দেশের ফুটবলারদের। ভাল খেলেছে ক্যামেরুনের ডিফেন্সও। মাঝমাঠে ব্লকিংও হয়েছে ঠিকঠাক মতো। ৯০+১ মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে ক্যামেরুন এগিয়ে যাওয়ার পরেও ব্রাজিল কিছু সুযোদ তৈরি করেছিল কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি।

দ্বিতীয়ার্ধে পর পর দু’বার অল্পের জন্য গোল পায়নি ব্রাজিল। ৫৭ মিনিটে এদের মিলিটাওয়ের বাঁ পায়ের শট এপাসি ধরতে পারেননি। তা পোস্টে লেগে বেরিয়ে যায়। পরের মিনিটেই দ্রুত ফ্রিকিক থেকে নেওয়া অ্যান্টনির শট দুর্দান্ত ভাবে বাঁচিয়ে দেন এপাসি। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই খেলা হতে থাকে ক্যামেরুনের বক্সে।

এক বার ক্যামেরুনের পাল্টা আক্রমণ দেখা গেল। তাতেই গোল! ম্যাচ তখন গড়িয়েছে অতিরিক্ত সময়ে। ডান দিকের উইং থেকে দৌড়ে ভেতরে ঢুকে আসেন এনগোম এমবেকেলি। ব্রাজিলের বক্সে তার ভাসানো ক্রসে আবুবাকারের মাপা হেড গোলের কোণ দিয়ে জালে জড়িয়ে যায়। দাঁড়িয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না গোলকিপার এদেরসনের। উত্তেজনায় জার্সি খুলে ফেলে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখলেন আবুবাকার।

ম্যাচের শেষ পাঁচ মিনিট দশ জনে খেলতে হল ক্যামেরুনকে। ব্রাজিল গোল শোধ দিয়ে দিতেই পারত। কিন্তু দিনটা ছিল ক্যামেরুনেরই।

ক্যামেরুনের কাছে লজ্জার হারেও ‘জি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে নকআউটে জায়গা করে নিয়েছে ব্রাজিল। অন্যদিকে ক্যামেরুন ব্রাজিলকে হারালেও প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews