1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
জার্মানিতে জেন-জি বিক্ষোভ: বিভিন্ন শহরে রাজপথে নেমেছেন হাজারো তরুণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অকল্পনীয়’ জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান আবারও বিক্ষোভ ও সংঘর্ষে উত্তপ্ত ফ্রান্স, রাজপথে ৩ লাখ ২০ হাজারের বেশি মানুষ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ নভেম্বর ২০২৬ এইচএসসিতে ফেল করা পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি বা সম্পূরক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রণীত ‘জুলাই সনদ’ -এর কোনো সরাসরি আইনি ভিত্তি নেই গণভোটের রায় মানতে হবে, বিএনপিকে ধানাই-পানাই করতে দেব না: শফিকুর রহমান ফরিদপুরে শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা

ফরিদপুরে স্কুল ছাত্রী অপহরণের তিনদিন পর উদ্ধার

  • Update Time : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ২০৯ Time View

মাহবুব পিয়াল, প্রতিনিধি ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সপ্তম শ্রেণীতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৩) অপহরণের তিনদিন পর ওই ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুর রহমান।

অপহরণের ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদি হয়ে ৬ জনের নামে  থানায় মামলা করেছেন। যার মামলা নম্বর ১।

উদ্ধারের পর স্কুল ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। ওই ছাত্রী বোয়ালমারী জর্জ একাডেমীর ৭ম শ্রেণীতে পড়াশোনা করে।

মামলা সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্কুলের আসা যাওয়ার পথে সোতাসী গ্রামের শাহিন শেখ (১৯) নামে এক যুবক তাকে প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাবসহ দিয়ে আসছিল। ওই ছাত্রী শাহিন শেখের কথা তার মা’কে জানালে তারা শাহিন শেখের অভিভাবকদের নিকট নালিশ করেন। গত মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৬ টা ৩০ মিনিটের দিকে ওই ছাত্রীর বাড়ি সোতাসী গ্রাম এলাকা থেকে একই গ্রামের শিক্ষক আশরাফুলের নিকট প্রাইভেট পড়তে বের হয়ে বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছালে শাহিন শেখ ও সবুর শেখ ওই ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে মুখ চেপে ধরে একটি মোটর সাইকেলে উঠিয়ে মাঝকান্দি-ভাটিয়াপাড়া সড়ক ধরে চলে যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আব্দুর রহমান বলেন, স্কুল ছাত্রীকে অপহরণের ঘটনায় তার বাবা ৬ জনের নাম উল্লেখ করে থানায় অপহরণ মামলা করেছেন।

তিনি বলেন, ছাত্রীকে চতুল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে শনিবার (০১ এপ্রিল) সকালে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, বিষয়টি প্রাথমিকভাবে মনে হয়েছে প্রেমঘটিত। তবে, উদ্ধারের পর মেয়ে দাবী করতেছেন তাকে অপরহরণ  করা হয়েছে। তাই, মামলা দায়ের শেষে ওই স্কুল ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews