1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে ট্রাম্পের ‘অপ্রয়োজনীয় যুদ্ধের’ কড়া সমালোচনা করলেন ওবামা ২০২৭ শিক্ষাবর্ষের চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির জন্য ৪টি নতুন পাঠ্যপুস্তক অনুমোদন ফরিদপুরে “কলমের প্রথম উপার্জন” নিয়ে গুণীজনদের সাহিত্য আড্ডা দাম্মাম ও রিয়াদ রুটে চলাচল বন্ধ ৪ নভেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীকে নিয়ে ‘স্নাইপার’ উক্তির জেরে ৭ দিনের রিমান্ডে সেই যুবক দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন, প্রত্যেকের দিতে হবে ১০০ টাকা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ প্রাণহানি দেশের বাজারে সোনার গহনার দাম কমানো হয়েছে শ্রীশ্রী কোজাগরী লক্ষ্মী দেবীর পূজা আজ

ফরিদপুরে “কলমের প্রথম উপার্জন” নিয়ে গুণীজনদের সাহিত্য আড্ডা

  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সাহিত্য পরিষদের আয়োজনে ‘কলমের প্রথম উপার্জন’, একটি চমকপ্রদ বিষয় নিয়ে জমজমাট এক সাহিত্য আড্ডা বসেছিল শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে। সে আড্ডায় ঢাকা থেকে যোগ দিতে এসেছিলেন কয়েকজন স্বনামধন্য লেখক, যাদের অধিকাংশই উচ্চপদস্থ কর্মকর্তা।এছাড়াও দেশের বিশিষ্ট সাহিত্যিক, লেখক, কথাসাহিত্যিক, অনুবাদকসহ ফরিদপুরের বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনেরা অংশ নেন।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ফরিদপুরের সাবেক জেলা প্রশাসক জালাল আহমেদ এর সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কলমের প্রথম উপার্জন নিয়ে স্মৃতিচারণ করেন  কথাসাহিত্যিক প্রাবন্ধিক ও অনুবাদক ড. আন্দালিব রাশদী, প্রাবন্ধিক, অনুবাদক ও ঔপন্যাসিক সিরাজ উদ্দিন সাথী, লেখক ও গবেষক ড. মোহাম্মদ আলী খান, লেখক ও পরিবেশ চিন্তক গওহার নঈম ওয়ারী, কথাসাহিত্যিক নাসিমা আনিস,ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, ফরিদপুর সাহিত্য পরিষদের সভাপতি প্রফেসর আলতাফ হোসেন, সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন। এ অনুষ্টানে ফরিদপুর সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফরিদপুর মুসলিম মিশনে সাধারণ সম্পাদক বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর ডায়াবেটিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর শেখ আব্দুস সামাদ, ফরিদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বদরুজ্জামান চৌধুরী ভাদু, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, জিয়া মঞ্চ ফরিদপুর জেলা শাখার আহবায়ক আব্দুল্লাহ আল মামুন,শিক্ষানুরাগি ও সমাজ সেবক মোহাম্মদ রিজাউল করিম সহ অসংখ্য লেখক,কবি ও সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

সাহিত্য আড্ডায় উপস্থিত গুণীজনেরা নিজেদের সাহিত্যচর্চা, লেখালেখির অভিজ্ঞতা, সৃজনশীল ভাবনা ও জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেন। তাঁদের উপস্থিতিতে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

এ ধরনের সাহিত্য আড্ডা লেখক, পাঠক ও সাহিত্যপ্রেমীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, নতুন লেখকদের অনুপ্রেরণা জোগানো এবং সাহিত্য-সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মনে করেন বক্তারা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews