1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে বীরমুক্তিযোদ্ধাদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ

  • Update Time : রবিবার, ২৮ মে, ২০২৩
  • ২২৬ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির  প্রতিবাদে ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ ফরিদপুর ইউনিটের  ‌ উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।

২৮ মে রবিবার বেলা সাড়ে ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন   অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের  সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা  আবুল ফয়েজ শাহনেওয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, বীর মুক্তিযোদ্ধা আতিকুর রহমান (সালথা), বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতালেব মিয়া (ভাঙ্গা) ,বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন খান (নগরকান্দ), বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মারুফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মিয়া (সদরপুর), বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ (বোয়ালমারী), বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম (মধুখালী), বীর মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান (চরভদ্রাসন) প্রমুখ।

বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক  আবু সাঈদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার  হুমকি প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বক্তারা বলেন- বিএনপি – জামাত চক্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  হত্যার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল। তাই  একজন মুক্তিযোদ্ধাও বেঁচে থাকতে  তাদের সেই স্বপ্ন কখনো  পূরন হবে না। তারা আবু সাঈদ চাঁদের দৃষ্টান্তমূলক‌ সর্বোচ্চ  শাস্তির  দাবি করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews