1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে আলমগীর হত্যা মামলার ৪ আসামী ঢাকা থেকে গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩
  • ১৯৪ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ১৩ জুন ২০২৩ মঙ্গলবার

ফরিদপুর জেলার ভাংঙ্গা উপজেলার ছোট খারদিয়া গ্রামের আলমগীর মাতুব্বর হত্যা মামলার প্রধান আসামী কাউসার মাতুব্বর সহ ৪ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব ।  মঙ্গলবার (১৩ জুন) দুপুরে তাদের ফরিদপুরের আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত অন্য আসামীরা হলেন, সারোয়ার মাতব্বর(৫০), সানু মাতব্বর (৫৩), ও সিরাজুল ইসলাম সিরু (৫০)।

র‌্যাব-০৮,সিপিসি-২, ফরিদপুর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার সত্যতা নিশ্চিত করে জানান, ঢাকার রমনা থানা এলাকা হতে র‌্যাব-৩ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গোপন সংবাদেন ভিত্তিতে সোমবার বিকেলে এ বিশেষ অভিযান চালানো হয়। এতোদিন গ্রেফতারের ভয়ে তারা আত্মগোপনে ছিলো।

এদিকে আলমগীর মাতুব্বরের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবিতে  মঙ্গলবার দুপুরে ছোট খারদিয়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়। নিহতের পরিবার ও গ্রামবাসী এতে যোগ দেন। এসময় তারা অভিযোগ করেন, মামলার অন্যান্য আসামীরা জামিনে বেরিয়ে এসে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে।

নিহত আলমগীর মাতুব্বরের স্ত্রী বিলকিস বেগম বলেন, আসামীদের অনেকে এরইমধ্যে জামিনে বেরিয়ে এসে তাদেরও মেরে ফেলার হুমকি দিচ্ছে। এসময় তারা দলবল সহকারে এসে বাড়িঘরে হামলা ও হত্যকান্ডের ভয়াবহ বর্ণনা তুলে ধরে আসামীদের বিচার ও শাস্তি দাবি করেন।

এসময় অন্যান্যের মধ্যে নিহতের দুই মেয়ে, হাজি আব্দুল জলিল মাতুব্বর, মো. আইয়ুব মাতুব্বর সহ পরিবার পরিজন ও গ্রামবাসী উপস্থিত ছিলেন।

গত ১৩ মে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়িঘরে হামলার পর কুপিয়ে হত্যা করা হয় আলমগীর মাতুব্বরকে। এ ঘটনায় ৫৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলার ৪৫ জন আসামী এরইমধ্যে উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন লাভ করেছে। এখনো ৯ জন আসামী পলাতক রয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews