1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুর পৌরসভার উদ্যোগে জিপিএ ৫ প্রাপ্ত ৫০৪ জনকে শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

  • Update Time : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০০ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর পৌরসভার মধ্যে অবস্থিত ১৭টি মাধ্যমিক বিদ্যালয়ে এ বছর এসএসসি পরিক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত  ৫০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর)সকাল ১১ টায় ঐতিহাসিক অম্বিকা মেমোরিয়াল হলে শিক্ষার্থীদের সংবর্ধনা আয়োজন করে ফরিদপুর পৌরসভা।

ফরিদপুরের পৌর মেয়র অমিতাভ বোস এর সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার  মোঃ শাহজাহান ,জেলা আওয়ামী লীগের সভাপতি  শামীম হক, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল,পৌরসভার  নির্বাহী প্রকৌশলী মো: শামসুল আলম ।

অনুষ্টানে বক্তব্য রাখেন ফরিদপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা বেগম, আর্দশ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদীন,সংবর্ধনা উদযাপন কমিটির সদস্য প্রফেসর মো: সিরাজুল ইসলাম, পৌর সচিব তানজিলুর রহমান মিলন।

কৃতি শিক্ষার্থীদের মধ্যে থেকে ফরিদপুর জিলা স্কুলের ছাত্র মো; নাইমুর রহমান মৃর্ধা,সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফিয়া জিয়ারত রজনী, হালিমা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তাজমেরী আক্তার সুলতানা ও চুনাঘাটা দাখিল মাদ্রাসার ছাত্র মো: হাবিবুল্লাহ তাদের অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন।

সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তারা  আগামীর সোনার বাংলা বিনির্মাণ,  সুখি সমৃদ্ধি শালী দেশ গঠন ও ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিজেদেরকে যোগ্য করে গড়ে তোলার আহবান জানান।এবং সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার জন্য লেখা পড়ায় গভীর মনোযোগ,পরিশ্রম ও কঠোর  অধ্যাবসায় করার আহবান জানান।

অনুষ্টানে এ বছর এসএসসি পরিক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত  ৫০৪ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও সনদ পত্র বিতরন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews