1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
অবরোধে নাশকতা কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী - দ্য ডেইলি পদ্মা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ২ হাজার টাকার ওপরে কমেছে স্বর্ণের দাম ছাত্র আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্দার ভুসিচ পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এক দিনে এক হাজারের বেশি ইসরায়েলি বসতিস্থাপনকারীর প্রবেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর লেনদেনে ২ হাজার টাকায় ৬ টাকা প্রণোদনা ফরিদপুরে তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তিসহ  স্বর্ণালংকার লুট, ৬ দিনেই উদ্ধার, গ্রেপ্তার ৪ নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

অবরোধে নাশকতা কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

  • Update Time : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ১৫৩ Time View

বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে টানা ৭২ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। অবরোধে নাশকতা কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পুলিশ জানিয়েছে, অবরোধের নামে দুর্বৃত্তরা সহিংসতার চেষ্টা করলে তা প্রতিরোধে প্রয়োজনে অ্যাকশনে যাওয়ার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে রাখা হবে ডিএমপি সাঁজোয়া যান ও জলকামান। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্ট্রাইকিং ফোর্সও রিজার্ভ রাখা হয়েছে।

এদিকে আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে সহায়তা করছেন। এই তিনদিন তারা উন্নয়ন স্থাপনাসহ সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর দিকে সতর্ক দৃষ্টি রাখবেন।

গতকাল সোমবার (২৯ অক্টোবর) হরতাল পালনের পর একদিন বিরতি দিয়ে বিএনপি-জামায়াতসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। সড়ক-মহাসড়ক ছাড়াও নৌ ও রেলপথও অবরোধেও আওতায় রয়েছে।

কর্মসূচিকে কেন্দ্র করে কেউ যেন কোনো ধরনের ক্ষতি করতে না পারে সেজন্য সারাদেশে প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলাবাহিনী। আনসার, পুলিশ, র‌্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি। নাশকতার চেষ্টা হলে মাঠে পুলিশ ও র‌্যাব কঠোর অবস্থানে যাবে বলে সংশ্লিষ্ট বাহিনীর পক্ষ থেকে এমন ইঙ্গিত দেয়া হয়েছে।

ডিএমপি সূত্রে জানা যায়, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ থেকে সহিংসতায় জড়িয়ে পড়ে বিএনপির নেতাকর্মীরা। এতে একজন পুলিশ সদস্য নিহত এবং ৪১ পুলিশ সদস্য আহত হন। এমন পরিস্থিতি মাথায় রেখে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে।

অবরোধ চলাকালীন আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার তথ্য থাকলে ৯৯৯-এ কল করে তথ্য জানাতে পুলিশ সদর দফতর থেকে বলা হয়েছে।

গতকাল সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন গণমাধ্যমকে বলেন, অবরোধে জনজীবন স্বাভাবিক রাখতে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত ও রাষ্ট্রীয় সম্পদ সুরক্ষা করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‌্যাব। দেশব্যাপী নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব ফোর্সেসের ১৫ ব্যাটালিয়নের তিন শতাধিক টহল দল নিয়োজিত থাকবে। পাশাপাশি দেশব্যাপী গোয়েন্দা নজরদারি কার্যক্রম চলবে। কেউ যদি কোনো ধরনের নাশকতা কিংবা সহিংসতার পরিকল্পনা করে তাকে সঙ্গে সঙ্গে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

খন্দকার আল মঈন আরও বলেন, যেকোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় র‌্যাবের স্পেশাল টিম ও স্ট্রাইকিং ফোর্স রিজার্ভ রাখা হয়েছে। নাশকতা ও সহিংসতা প্রতিরোধে সার্বক্ষণিক দেশব্যাপী নিয়োজিত থাকবে র‌্যাব।

অবরোধে সহিংসতা মোকাবিলায় ঢাকাসহ সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বিজিবির দায়িত্বরত কর্মকর্তা লে. কর্নেল হাসানুর রহমান বলেন, সোমবার রাত থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবির টহল অব্যাহত রয়েছে।

তিনি বলেন, রাজধানীসহ সারা দেশে বিজিবি টহল দেবে। যেকোনো সহিংসতা বা অগ্নিসন্ত্রাস প্রতিরোধ মোকাবিলা করবে বিজিবি। তবে কত প্লাটুন বিজিবি নামানো হয়েছে সে ব্যাপারে তথ্য দেননি তিনি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. হাবীবুর রহমান বলেন, অবরোধের নামে কোনো ধরনের নাশকতা বা সহিংসতার সৃষ্টি করলে ছাড় দেবে না পুলিশ। জনসাধারণের জানমালের নিরাপত্তায় সার্বক্ষণিক পুলিশ প্রস্তুত রয়েছে। সহিংসতা ও নাশকতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনে অ্যাকশনে যাবে পুলিশ।

ডিএমপি সূত্র জানায়, সহিংসতা বা আগুনসহ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির ৫০ থানার পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ গুপ্ত হামলা চালিয়ে যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের চেষ্টা করলে ডিএমপির একাধিক গোয়েন্দা টিম তাদের প্রতিহত করবে। পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে পর্যাপ্ত টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্টগ্রেনেড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews