1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের নিয়ে সেমিনার অনুষ্টিত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
দান করার পরও আজীবন বাবা-মায়ের ভোগদখল করার অধিকার দিযে ‘সম্পত্তি হস্তান্তর বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস ইরানে আক্রমণ হলে হামলা তীব্রতর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৭ সেপ্টেম্বর ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৬ সেপ্টেম্বর ২০২৬ ইরানের সুরক্ষিত ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’-এ আঘাত হানবে মার্কিন বাহিনী: ট্রাম্প যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম সর্বকালের সর্বোচ্চ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৫ সেপ্টেম্বর ২০২৬ বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ৩ বছরের মধ্যে সর্বোচ্চ: জাতিসংঘ

ফরিদপুরে বিদেশ প্রত্যাগত অভিবাসীদের নিয়ে সেমিনার অনুষ্টিত

  • Update Time : সোমবার, ২৯ জানুয়ারী, ২০২৪
  • ১৫৭ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিনে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ড ওয়েলফেয়ার সেন্টারের বিদেশ প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন: একত্রীকরন রেইজ প্রকল্পের ভূমিকা র্শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টায় জেলা প্রশাসন ও ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী এই সেমিনার অনুষ্ঠিত হয়।
ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেইজ প্রজেক্টের প্রকল্প পরিচালক ও যুগ্ন সচিব সৌরেন্দ্র নাথ সাহা।


সেমিনারে ফরিদপুরের প্রবীণ শিক্ষাবিদ ও সাংবাদিক প্রফেসর মো: শাহজাহান, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্যা, অতি:জেলা ম্যাজিষ্ট্রেট রামানন্দ পাল, জনশক্তি ও কর্মসংস্থানের সহকারী পরিচালক রেজাউল করিম, দৈনিক প্রথম আলোর ফরিদপুর প্রতিনিধি পান্না বালা, বিএফএফ এর নির্বাহী পরিচালক আ ন ম ফজলুল হাদী সাব্বির, রাসিন এর নির্বাহী পরিচালক আসমা আক্তার মুক্তা, এসডিসি এর নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিদেশ ফেরত জান্নাতুল নাইম ও তাসলিমা আক্তার বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকী।

এ সময় বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহনেওয়াজ, পরিবেশ অধিদপ্তর ফরিদপুরের উপ-পরিচালক সাইদ আনোয়ার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম আলী আহসান, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মাশউদা বেগম, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ফজলুল হক, কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তাসহ বিদেশ প্রত্যাগত অভিবাসীগন উপস্থিত ছিলেন।
এর আগে অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরন করে নেন ফরিদপুর ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক আশিক সিদ্দিকীসহ কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews