1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরের চন্দ্রপাড়া দরবারে অস্বচ্ছলদের স্বাবলম্বী করতে পুঁজি সহায়তা বিতরণ প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের তৃতীয় দিন আজ নতুন পে-স্কেলের বেতন দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার, ঋণ নিচ্ছে ৫ হাজার কোটি টাকা ৪ দফা কমার পর দেশের বাজারে ফের সোনার গহনার দাম বাড়ানো হয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৮ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দৈনিক আজকের সারাদেশ পত্রিকার ১ যুগ পূর্তিতে আলোচনা সভা অনুষ্ঠিত মানবজাতির সুপ্রাচীন ও প্রাগৈতিহাসিক সংস্কৃতির দেশ ইরান বৈঠকের পর তারেক রহমানের সৌজন্যে আয়োজিত অফিশিয়াল ভোজে অংশ নেন দুই প্রধানমন্ত্রী এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের বিদেশ যাওয়ায় বাধা কাটল হাইকোর্টের আদেশে

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ১৭১ Time View
দুর্নীতিতে দণ্ডিত অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের বিদেশ যাওয়ায় বাধা কাটল হাইকোর্টের আদেশে।
সেলিম প্রধানের করা একটি রিট আবেদনের শুনানি করে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের বেঞ্চ বৃহস্পতিবার তার পক্ষে আদেশ দেন।
আবেদনের পক্ষে শুনানি করেন এম সারওয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার এবং দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান।
সেলিম প্রধান গত ১৭ ডিসেম্বর বিদেশ যাওয়ার সময় ইমিগ্রেশন ক্লিয়ারেন্স পেলেও আটকে দেয় পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলায় তদন্ত চলছে বলে বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
আদেশের পর অ্যাডভোকেট খুরশীদ আলম খান আদালতের কাছে জানতে চান সেলিম প্রধানের বিদেশ যাওয়ার অনুমতি সীমিত কিনা। তখন জ্যেষ্ঠ বিচারক বলেন, ‘না, আনলিমিটেড।’
পরে অ্যাডভোকেট এম সারওয়ার হোসেনও বলেন, প্রশাসনের কেউ যদি বাধা দেন, তাহলে তিন দিনের মধ্যে আদালতের অর্ডার দেখাতে হয়; কিন্তু তারা তা না করে হয়রানির জন্য এমনটা করছেন। পুলিশ বাধা দিয়েছে, তাদের এ আইন জানার কথা।
এ আদেশের ফলে সেলিম প্রধানের বিদেশ যেতে কোনো বাধা থাকল না বলে জানান এই আইনজীবী।
তিনি বলেন, বিদেশ যাওয়ার সময় কাউকে যদি বাধা দেয়, তাহলে তিন দিনের মধ্যে প্রশাসনের পক্ষ থেকে আদালতের একটি আদেশ নিতে হয়; কিন্তু সেলিম প্রধানকে আটকে দেওয়ার পর গত ১৭ ডিসেম্বর পর্যন্ত কোনো আদেশ প্রশাসন আদালত থেকে পায়নি।
বিষয়টি চ্যালেঞ্জ করে গত ১০ মার্চ একটি রিট আবেদন করেন সেলিম প্রধান। মঙ্গল ও বুধবার শুনানি শেষে বৃহস্পতিবার তার পক্ষেই আদেশ হলো।
সেলিম প্রধান ‘প্রধান গ্রুপ’ নামে একটি ব্যবসায়ী গ্রুপের চেয়ারম্যান। এ গ্রুপের অধীনে পি২৪ গেইমিং নামের একটি কোম্পানি আছে, যারা ওয়েবসাইটে ঘোষণা দিয়ে ক্যাসিনো ও অনলাইন ক্যাসিনোর কারবার চালিয়ে আসছিল।
২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হজরত শাহজালাল বিমানবন্দর থেকে সেলিম প্রধানকে আটকের পর তার রাজধানীর গুলশান-বনানীর বাসা ও অফিসে অভিযান চালিয়েছিল র্যাব। ওই অভিযানে ২৯ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিভিন্ন দেশের মুদ্রা জব্দ করা হয়। ওই বাসায় দুটি হরিণের চামড়া পাওয়ায় সেলিম প্রধানকে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে তাৎক্ষণিকভাবে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
পরদিন গুলশান থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও মুদ্রা পাচার প্রতিরোধ আইনে দুটি মামলা করে র্যাব। আর দুদক পরে অবৈধ সম্পদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে। দুদকের ওই মামলায় তার ৮ বছরের কারাদণ্ড হয়েছে।
দীর্ঘ চার বছর কারাগারে থাকার পর ২০২৩ সালের অক্টোবরে জামিনে মুক্তি পান সেলিম প্রধান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews