1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরের বিদ্যুতের প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ এর উদ্বোধন - দ্য ডেইলি পদ্মা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম
টানা ষষ্ঠ রাতের মতো ইরানের সামরিক স্থাপনাগুলোতে মার্কিন বাহিনীর অভিযানে নিহত ৮, ক্ষতিগ্রস্ত পাঁচ সেতু আজকের নামাজের সময়সূচি: ১৭ জুলাই ২০২৬ আজ ঐতিহাসিক জুলাই শহীদ দিবস ইংল্যান্ডের বিপক্ষে জয় ম্যারাডোনাকে উৎসর্গ করলেন মেসি আর্জেন্টিনার মানুষ এই জয় চেয়েছিল, আমরাও চেয়েছিলাম: লিওনেল মেসি চার বছর ধরে আমরা বিশ্বের সেরা, কেউ পছন্দ করুক বা না করুক: সমালোচকদের মেসি এক নজরে বিশ্ব সংবাদ: ১৫ জুলাই ২০২৬ মহাগুরুত্বপূর্ণ জয়ের পর মাঠে শিশুদের মতো উল্লাসে মেতে উঠেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা অবিশ্বাস্য প্রত্যাবর্তন বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

ফরিদপুরের বিদ্যুতের প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ এর উদ্বোধন

  • Update Time : বুধবার, ১৬ মার্চ, ২০২২
  • ৩০১ Time View

মাহবুব পিয়াল,,ফরিদপুর প্রতিনিধি।

ওজোপাডিকো ফরিদপুরের আওতায় বিদ্যুতের প্রি পেমেন্ট মিটার স্থাপন কাজ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা প্রশাসকের হল রুমে, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ সাইফুজ্জামান এর  সভাপতিত্বে

উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। তিনি  বলেন, আমাদের  বিদ্যুৎ ব্যবহারে আরো  মিতব্যয়ি হতে হবে। এজন্য সবার সহযোগিতা দরকার। বাংলাদেশ বিদ্যুৎ উৎপাদনে এ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এখন আমাদের  বাইরে দেশে বিদ্যুৎ রপ্তানি করার সক্ষমতা তৈরি হয়েছে ।

 

জেলা প্রশাসক  বলেন ,প্রিপেইড মিটার ব্যবহারের কারণে  বিদ্যুৎ সাশ্রয় হবে। আপনি যতটা বিদ্যুৎ খরচ করবেন ঠিক ততটাই বিল প্রদান করতে হচ্ছে। এতে আপনি যেমন আর্থিকভাবে সাশ্রয়ী  হচ্ছেন তেমনি দেশের উন্নয়ন হচ্ছে।

পরে তিনি একটি প্রিপেইড মিটার পৌর মেয়র অমিতাভ বোস এর  হস্তান্তর করে এর  উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা,ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, ফরিদপুর চেম্বার অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ।

এসময় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা ২০২৫ সালের মধ্যে সমস্ত বাংলাদেশ এ প্রি-পেইড মিটার স্থাপন করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews