1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু আজকের মধ্যে ওই সব সরকারি বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ জুলাই আন্দোলনে শরীরে ৯টি গুলি লাগার দাবি; হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশি তদন্তে

ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহতের

  • Update Time : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ৩৫৩ Time View

ইয়েমেনের একটি কারাগারে সৌদি জোটের বিমান হামলায় অন্তত ৭০ জন নিহতের খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন কয়েক ডজন মানুষ।

এক হুথি কর্মকর্তা এবং দাতব্য চিকিৎসা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের বরাত দিয়ে আল জাজিরা বলছে, উত্তর ইয়েমেনের একটি কারাগারে বিমান হামলায় কয়েক ডজন লোক নিহত হয়েছেন। দেশটিতে দীর্ঘদিন ধরে চলে আসা সংঘাত এক রাতের মারাত্মক বোমা হামলার পর নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে হুথিরা উৎখাত করার পর সেই সরকার আবার পুনর্বহাল করতে ২০১৫ সাল থেকে দেশটিতে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত নেতৃত্বাধীন জোট।

হুথিরা গত সোমবার আবুধাবিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হওয়ার ঘটনার দায় স্বীকার করলে সংঘাত নতুন মাত্রা পায়। এর ফলেই ইয়েমেনে এই বিমান হামলা চালানো হলো।

ইয়েমেনে ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ) মিশনের প্রধান আহমাদ মহত সিএনএনকে বলেন, ‘সাদা নগরীতে সহকর্মীদের কাছ থেকে জেনেছি, বিমান হামলাস্থলে এখনো বহু মরদেহ পড়ে আছে। তাদের সংখ্যা কত তা জানা অসম্ভব। সেখানে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে বলেই মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সাদা নগরীতে এমএসএফ সহায়তা দিচ্ছে এমন একটি হাসপাতালে এত আহত মানুষ ভর্তি হয়েছে যে সেখানে আর স্থান সংকুলান হচ্ছে না। নগরীর আরও দুটি হাসপাতালেও বহু আহত মানুষ ভর্তি হচ্ছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews