1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম
ইউএনওদের নিয়ে ১ ডিসেম্বর সম্মেলন করতে যাচ্ছে সরকার সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৪১ কারখানায় উৎপাদন বন্ধ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু ইরানের শীর্ষ নেতাদের আবারও হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করছে ট্রাম্প প্রশাসন দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ, ১৫ কারখানায় ছুটি উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসের দাপটে ক্রমেই বাড়ছে শীতের অনুভূতি ইউক্রেনের অব্যাহত হামলার উপযুক্ত জবাব দেবে রাশিয়া: প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাজুস আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরে দুইদিনেও উদ্ধার হয়নি কুমার নদে নিখোঁজ হওয়া কলেজ ছাত্র ফারদিন

  • Update Time : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪
  • ১৭৪ Time View

মাহবুব পিয়াল , ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুর শহরের নিকটবর্তী কুমার নদে গোসল করতে নেমে ফারদিন শেখ (১৮) নামে কলেজ ছাত্র নিখোঁজের ২২ ঘন্টা পার হলেও তাকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে নিখোঁজ কলেজ ছাত্রের উদ্ধার কাজ চলমান রেখেছেন বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ। এর আগে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে কুমার নদের টেপাখোলার মদনখালী ¯øুইস গেট এলাকায় ওই ছাত্র নিখোঁজ হয়।

নিখোঁজ ফারদিন শহরের কমলাপুর বালিরমাঠ এলাকার মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে। সে ফরিদপুর সরকারি ইয়াসিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। এদিকে নিখোঁজ ছাত্রের বাড়িতে শোকের মাতম চলছে। নিখোঁজ হওয়া ফারদিন ছিলেন তিন ভাই-বোনের মধ্যে মেঝ।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে ফারদিন ও তার বন্ধু ফেরদৌস কোচিং শেষে বাই সাইকেল নিয়ে কুমার নদের ফরিদপুর শহরের টেপাখোলায় মদনখালী ¯øুইস গেট এলাকায় গোসল করতে যায়। সাইকেল তালা মেরে সাথে কলেজ ব্যাগ রেখে গোসলে নামে দুই বন্ধু। বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা নদের পানিতে গোসলে নামার পর লাফালাফির করার সময় ¯্রােতের বাকে পড়ে ফেরদৌস পানি থেকে উঠে এলেও ফারদিন পানির তীব্র স্রোতে ডুবে যায়। এ সময় ফেরদৌসের চিৎকার শুনে স্থানীয়রা ফরিদপুর ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত নিখোঁজ ছাত্রের উদ্ধার কাজ বুধবারের মত সমাপ্ত করেন। পরেরদিন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পুনরায় উদ্ধার কাজ শুরু করেন তারা। বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত ডুবুরি দল নিখোঁজ ছাত্রকে উদ্ধার করতে পারেননি বলে জানা যায়। তবে ডুবুরি দলের উদ্ধার কাজ চলমান রয়েছে বলে ডুবুরি দলের লিডার মামুন জাহেদী জানান।

ফরিদপুর পৌরসভার কমলাপুর এলাকার কাউন্সিলর মো. নজরুল ইসলাম মৃধা জানান, ফারদিনের নিখোঁজের পর থেকেই ওই ছাত্রের বাড়িতে শোকের মাতম চলছে। কোন ভাবেই থামানো যাচ্ছে না ফারদিনের মা, বাবা ও একমাত্র বোনের কান্না। ফারদিন ছিলেন মোহাম্মদ সিরাজুল ইসলামের দ্বিতীয় সন্তান। কুমার নদে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুভাষ রাড়ৈ নিখোঁজ ছাত্রের উদ্ধার কাজ চলমান থাকার বিষয়টি নিশ্চিত করে জানান, কুমার নদে কলেজ ছাত্র নিখোঁজের খবর পাওয়ার পরেই বুধবার ৬টা ১৫ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত প্রথমবার উদ্ধার কাজ চলে। রাতে ডুবুরি দল কাজ করতে পারে না বিধায় পুনরায় দ্বিতীয় ধাপে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় উদ্ধার কাজ। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান লিডার মামুন জাহেদীর নেতৃত্বে এখনো উদ্ধার কাজ চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews