1. admin@thedailypadma.com : admin :
ছেঁড়া ৫০০ টাকা পাল্টাতে দিয়ে লাখ টাকা নিয়ে উধাও - দ্য ডেইলি পদ্মা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
দেশের বাজারে ভ্যাটসহ স্বর্ণালঙ্কারে দাম আবারও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমল চীনা ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা জাপানের উপকূলে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি: এক লাখের বেশি প্রাণহানির আশঙ্কা আজকের নামাজের সময়সূচি: ২৫ জুন ২০২৬ ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ভিনির জোড়া গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিল সেলেসাওরা, নকআউটে গ্রুপ চ্যাম্পিয়ন ‘সি’ গ্রুপের রানার্সআপ হয়ে নকআউটও নিশ্চিত করেছে মরক্কো

ছেঁড়া ৫০০ টাকা পাল্টাতে দিয়ে লাখ টাকা নিয়ে উধাও

  • Update Time : রবিবার, ২৩ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ Time View

মাহবুব পিয়াল,২৩ জানুয়ারি,ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে ব্যাংক থেকে ৫০০ টাকার একটি ছেঁড়া নোট পাল্টাতে দিয়ে এক লাখ টাকা নিয়ে চম্পট দিয়েছে এক চোর।

গতকাল রবিবার দুপুরে বোয়ালমারী পৌর সদর বাজারের অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ভুক্তভোগি গ্রাহক রাশিদা বেগম বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করেছেন।

সরেজমিন ঘুরে জানা যায়, উপজেলার গুনবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্যার স্ত্রী রাশিদা বেগম অগ্রণী ব্যাংক বোয়ালমারী শাখায় তার নিজ একাউন্ট থেকে এক লাখ টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করার সময় তার পাশে থাকা একজন অপরিচিত লোক টাকা গুনে দেওয়ার সময় একটি ছেঁড়া ৫০০ টাকার নোট দিয়ে ক্যাশ কাউন্টার থেকে পাল্টিয়ে আনতে বলে। ওই মহিলা নোটটি পরিবর্তন করে এসে দেখে সেই লোক আর নেই। এ সময় চোর একটি বাটন মোবাইল ফেলে গেছে।

রবিবার বিকেলে সংশ্লিষ্ট অগ্রণী ব্যাংকের ম্যানেজার মো. রেজাউল শেখ বলেন, শুনেছি এক গ্রাহক টাকা তুলে একজন অপরিচিত লোক দিয়ে টাকা গুনাচ্ছিল। পরে ওই টাকা নিয়ে টাকা গুনা লোকটি পালিয়ে গেছে।

গ্রাহক রাশিদা বেগম থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। চোরের ফেলে যাওয়া মোবাইল এবং ব্যাংকের সিসি টিভির ফুটেজ অভিযোগের সাথে জমা দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews