1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ফরিদপুরে প্রফেসর ইমেরিটাস শেখ ইউনুস আলীর জীবন ভিত্তিক প্রামাণ্যচিত্র ‘যাত্রাপথের আনন্দগান’-এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত ফরিদপুর মুসলিম মিশন কলেজের পুনর্মিলনী ও রজতজয়ন্তী উৎসব-২০২৭ উপলক্ষে বর্ণাঢ্য প্রচার শোভাযাত্রা আওয়ামী ফ্যাসিবাদ আমলে শিক্ষা খাতও ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনি নিধনে যেভাবে ইসরায়েলের সঙ্গে জড়াচ্ছে, অ্যামাজন থেকে গুগল, মাইক্রোসফট সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলন-২০২৬ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নামাজের সময়সূচি: ২৮ নভেম্বর ২০২৬ সমকামিতার ভিডিও দিয়ে ইসরায়েলের রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা, চাঞ্চল্যকর সব অভিযোগ আমিরাতের রাজপরিবার নিয়ে দেশের বাজারে সোনার গহনার দাম আরও বাড়লো, ভরি ছাড়ালো দুই লাখ টাকা ইসরায়েলের কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় হাজারো ফিলিস্তিনির জুমার নামাজ আদায়

৪ জেলায় ‘আকস্মিক বন্যার’ বিষয়ে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৪৭ Time View

উজানে ভারি বর্ষণে হাওর অধ্যুষিত সিলেট, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলায় ‘আকস্মিক বন্যার’ বিষয়ে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

দেশের উত্তর-পূর্বাঞ্চল অর্থাৎ সিলেট অঞ্চলের দুই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের উজানে ভারতীয় ভূখণ্ডে ভারি বৃষ্টির আশঙ্কায় এই চার জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে।

শনিবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের হাওর অঞ্চলের নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও হবিগঞ্জ জেলার প্রধান নদ-নদীর পানি বাড়ছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশের কিছু স্থানে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভূঁইয়া বলেন, আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট সুনামগঞ্জ, নেত্রকোণা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার প্রধান নদ নদীর পানি কয়েকটি স্থানে ভারি বৃষ্টিপাতের পরিপ্রেক্ষিতে দ্রুত বাড়তে পারে।

ফলে, সুরমা নদী সুনামগঞ্জ জেলায় বিপৎসীমার কাছাকাছি অবস্থান করতে পারে। ধনু-বাউলাই নদী নেত্রকোণা জেলার কয়েকটি পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করতে পারে।

আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলায় আকস্মিক বন্যার উচ্চ ঝুঁকি রয়েছে বলেও জানিয়েছেন আরিফুজ্জামান ভূঁইয়া।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সুরমা নদীর পানি কানাইঘাট ও সিলেট পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া সারিগোয়াইন নদীর পানি সারিঘাট ও গোয়াইনঘাটে বিপৎসীমার ওপর দিয়ে বয়ে যাচ্ছে।

এদিকে আকস্মিক বন্যার ক্ষতিকর প্রভাব থেকে ফসল রক্ষায় জরুরি কয়েকটি পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

>> বোরো ধান ৮০% পরিপক্ক হয়ে গেলে দ্রুত সংগ্রহ করে নিরাপদ ও শুকন জায়গায় রাখুন।

>> দ্রুত পরিপক্ক সবজি সংগ্রহ করে ফেলুন। নিষ্কাশন নালা পরিষ্কার রাখুন। জমির আইল উঁচু করে দিন।

>> সেচ, সার ও বালাইনাশক প্রদান থেকে বিরত থাকুন। পুকুরের চারপাশ উঁচু করে দিন।

>> সম্ভব হলে চারপাশ জাল বা বাঁশের চাটাই দিয়ে ঘিরে দিন যেন বন্যার পানিতে মাছ ভেসে না যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews