1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

হোয়াটসঅ্যাপে ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার ও ৩২ জনকে একসঙ্গে ফোন করা যাবে

  • Update Time : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ৩৮৮ Time View

মেটার মালিকানাধীন জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। সারাবিশ্বে বিলিয়ন ব্যবহারকারী রয়েছে প্ল্যাটফর্মটির। তাই তো ব্যবহারকারীর অভিজ্ঞতা ভালো করতে একের পর এক নতুন ফিচার আনছে সাইটটি। প্রায় প্রতি মাসেই নতুন কিছু না কিছু আপডেট নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

এবার একই ধরনের ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রুপকে এক জায়গায় আনার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি। এর ফলে জরুরি গ্রুপের বার্তা খুঁজে পেতে আর অসুবিধা হবে না। হোয়াটসঅ্যাপে নতুন এই পরিষেবার ঘোষণা করলেন মেটার প্রধান মার্ক জুকারবার্গ।

দীর্ঘদিন ধরেই ব্যবহারকারীরা এমন পরিষেবা পেতে চাইছিলেন। তাদের আবেদনের কথা মাথায় রেখেই এই বদল আনা হচ্ছে বলে জানান তিনি। এই ফিচারটির নাম কমিউনিটি। কমিউনিটি হবে গ্রুপগুলোর প্রধান। যে কেউ কমিউনিটি তৈরি করতে পারবেন এবং তার সদস্য হওয়ার জন্য একাধিক গ্রুপকে আমন্ত্রণ জানাতে পারবেন।

কিন্তু কোনো গ্রুপ কমিউনিটির সদস্য হতে চায় না কি চায় না, তা ঠিক করার ক্ষমতা থাকবে গ্রুপের অ্যাডমিনের হাতে। আবার কমিউনিটির সদস্য হলেও ব্যবহারকারী সমস্ত গ্রুপের মেসেজ বা বার্তা দেখতে পাবেন না। কমিউনিটিতে থেকেও ব্যবহারকারী যে গ্রুপের সদস্য শুধু সেই গ্রুপের বার্তাই দেখতে পারবেন।

এছাড়া ৩২ জনকে একসঙ্গে গ্রুপে রেখে ফোন করা যাবে। এমনকি ২ গিগাবাইট পর্যন্ত ফাইল শেয়ার করার সুযোগ আনছে হোয়াটসঅ্যাপ। সূত্র: টেকক্রাঞ্চ

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews