1. admin@thedailypadma.com : admin :
টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে - দ্য ডেইলি পদ্মা
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে

  • Update Time : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১০০ Time View

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা ১২ দিনের ছুটি শেষে সরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আজ থেকে খুলেছে। ছুটি শেষে প্রাথমিক বিদ্যালয় আগেই খুলেছে।

বুধবার (৮ অক্টোবর) সকাল থেকে কোলাহল শুরু হয়েছে স্কুলগামীদের। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও যেমন সরব হয়ে ওঠে স্কুলের প্রাঙ্গণ।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা থেকে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গত ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়। এ ছুটি চলে মঙ্গলবার (৭ অক্টোবর) পর্যন্ত। ছুটি ছিল টানা ১২ দিন। এর মধ্যে সাপ্তাহিক ছুটি ছিল দুই দিন। দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলো এ ছুটির আওতায়। ৬ অক্টোবর লক্ষ্মীপূজা থাকায় এদিনও ঐচ্ছিক ছুটি পান বিদ্যালয়-কলেজের শিক্ষকরা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সর্বশেষ প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়গুলো মোট ১২ দিন বন্ধ ছিল। এ সময় দুর্গাপূজার পাশাপাশি ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা ও শ্রীশ্রী লক্ষ্মীপূজার ছুটিও অন্তর্ভুক্ত ছিল।

ছুটির সময় শিক্ষার্থীদের যেন পরীক্ষার চাপ না থাকে, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিল—গত ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো পরীক্ষার দিন ধার্য না করতে। গত ২৪ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews