1. admin@thedailypadma.com : admin :
দুবাইয়ে শাহরুখ খানের নামে হচ্ছে আকাশচুম্বী ভবন ‘শাহরুখজ বাই দানিউব’ - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ১৪ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে এবার নতুন এক ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত সংগীতশিল্পী সঞ্জয় ফরিদপুর জেলা পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মরক্কোর বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে ব্রাজিল মরক্কো ম্যাচের আগে ব্রাজিল শিবিরে বড় দুঃসংবাদ আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে জিতেছে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের তৃতীয় ও শেষ পর্বের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো কোনো ম্যাচে ‘অপরাজিত’ স্বাদ পেয়েছে কানাডা জমকালো উৎসব, আলো আর বিশ্বমানের তারকাদের সুরের মূর্ছনায় সম্পন্ন হলো কানাডা পর্বের রাজকীয় উদ্বোধন

দুবাইয়ে শাহরুখ খানের নামে হচ্ছে আকাশচুম্বী ভবন ‘শাহরুখজ বাই দানিউব’

  • Update Time : রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫
  • ১৬৮ Time View

বলিউড তারকা শাহরুখ খান গড়লেন নতুন ইতিহাস। বলিউড বাদশার নামে দুবাইয়ে নির্মিত হতে যাচ্ছে আকাশচুম্বী বাণিজ্যিক ভবন। দুবাইয়ের শেখ জায়েদ রোডে ৫৫ তলা বাণিজ্যিক ভবনটির নাম দেওয়া হয়েছে ‘শাহরুখজ বাই দানিউব’।

সম্প্রতি মুম্বাইয়ে একটি জাঁকজমক অনুষ্ঠানে প্রকল্পটির ঘোষণা দেওয়া হয়, যেখানে উপস্থিত ছিলেন শাহরুখ খান নিজেও। দীর্ঘদিনের বন্ধু ও পরিচালক–নৃত্য পরিচালক ফারাহ খান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস–এর প্রতিবেদনে বলা হয়েছে, দশ লাখ স্কোয়ার ফুট আয়তনের এই টাওয়ারটির দাম শুরু হচ্ছে ১৭ লাখ দিরহাম থেকে।

উদ্যোক্তা, উদ্ভাবক ও ব্যবসার কেন্দ্র হিসেবে এটাকে বৈশ্বিক ঠিকানা হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দানুব গ্রুপ। ভবনের প্রবেশপথে থাকবে শাহরুখের বিখ্যাত হাত–ছড়িয়ে দাঁড়ানোর আইকনিক ভঙ্গির একটি বিশাল ভাস্কর্য, যেখানে আগতরা ছবি তুলতে পারবেন। ২০২৯ সালের মধ্যেই নির্মাণকাজ শেষ হওয়ার কথা।

প্রকল্পটি নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খান লিখেছেন, ‘দুবাইয়ের একটি স্থাপনায় আমার নাম যুক্ত হওয়া অত্যন্ত গর্বের ও আবেগঘন মুহূর্ত। চিরদিন এই শহরের একটি অংশ হয়ে থাকা আমার জন্য বিশেষ সম্মান। দুবাই সবসময়ই আমার কাছে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা ও সম্ভাবনার প্রতীক।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews