1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
দেশে সরকার ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়: প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে একটি বেবি শাওয়ার অনুষ্ঠানে গোলাগুলির ঘটনায় তিনজন নিহত কানাডায় ওয়ালমার্টের সামনে গুলির ঘটনায় দুই ভারতীয় বংশোদ্ভূত নিহত জিটিএ ৬-এর অপরাধ গেমেই সীমাবদ্ধ রাখার আহ্বান জানিয়েছে মার্কিন পুলিশ ধারণক্ষমতার সব সীমা ছাড়িয়েছে দেশের কারাগারগুলো, প্রতিদিন বাড়ছে ৩০০বন্দি দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও স্বর্ণের দামে বড় পতন আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২২ নভেম্বর ২০২৬ নড়াইলে হিন্দুদের বাড়ি-ঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের খবর গুজব: পুলিশ আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ঈদের দিনে বৃষ্টির দেখা পেতে পারে দেশবাসী

  • Update Time : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ৪০৪ Time View
সারাদেশে বর্তমানে মৃদু তাপপ্রবাহ চলছে। এর মধ্যেই প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ির দিকে ছুটছেন মানুষ। তীব্র গরমে বাড়িতে যাওয়ার পর ঈদের দিনে বৃষ্টির দেখা পেতে পারে দেশবাসী।
আজ শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ গণমাধ্যমকে বলেন, চলমান মৃদু তাপপ্রবাহ আগামী রবিবার পর্যন্ত অব্যাহত থাকবে। সোম ও মঙ্গলবার দেশের অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
তিনি বলেন, ‘আবহাওয়া অফিস দুয়েকদিনের মধ্যে এ বিষয়ে অফিসিয়াল বুলেটিন প্রকাশ করবে। তবে রবিবার পর্যন্ত দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে বলেও জানান আবহাওয়া অধিদপ্তরের এই কর্মকর্তা।
সর্বশেষ আবহাওয়ার বুলেটিনে অধিদপ্তর জানায়, আজ সকাল ৯টা থেকে খুলনা বিভাগ এবং গোপালগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, মৌলভীবাজার, রাজশাহী, বরিশাল ও পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
বুলেটিনে বলা হয়, দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এতে বলা হয়, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ তীব্র বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া পশ্চিমাঞ্চলীয় নিম্নচাপটি হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গের উত্তরে ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমি নিম্নচাপ রয়েছে। আজ সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
যশোর ও তেতুলিয়ায় আজ দেশের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৮ ডিগ্রি সেলসিয়াস ও ২৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews