1. admin@thedailypadma.com : admin :
ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দ্য ডেইলি পদ্মা
সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

ফরিদপুরে দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২ Time View

মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুরের বহুল প্রচারিত স্থানীয় জনপ্রিয় দৈনিক পত্রিকা-দৈনিক ফতেহাবাদ পত্রিকার ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্নাঢ্য নানা আয়োজনে পালিত হয়েছে।


এ উপলক্ষে সোমবার(৪মে) বেলা ১২ টায় ফরিদপুর জেলা পরিষদের সভাকক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দৈনিক ফতেহাবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক,যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ।
দৈনিক ফতেহাবাদ পত্রিকার নির্বাহী সম্পাদক ও ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিশিষ্ট শিক্ষাবিদ ফরিদপুর মুসলিম মিশনের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ সামাদ, ফরিদপুর জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি প্রবীর কান্তি বালা, ফরিদপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ তাবরিজ, ফরিদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম সহ দৈনিক ফতেহাবাদ পত্রিকায় স্টাফ রিপোর্টারগণ বিভিন্ন উপজেলা প্রতিনিধিগণ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন—দৈনিক ফাতেহাবাদ পত্রিকা দীর্ঘ ১৫ বছর ধরে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে। তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে কাজ করার মাধ্যমে দৈনিক ফাতেহাবাদ পত্রিকা ইতোমধ্যে নিজস্ব অবস্থান সুদৃঢ় করেছে।অনুষ্ঠানে পত্রিকার আগামীর পথচলা আরও

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews