1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি - দ্য ডেইলি পদ্মা
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাবা-মায়ের পরে এবার জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে, সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ২০ সেপ্টেম্বর ২০২৬ সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে দুটি সামরিক অভিযান চালানোর দাবি হুতি বিদ্রোহীদের অপ্রতিমকে নিজ বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হবে মায়ের কর্মস্থল কুমিল্লা বিশ্ববিদ্যালয় মাঠে হবে অপ্রতিমের প্রথম জানাজা আটক কিশোরের বাসা থেকে সেই আইফোন উদ্ধার স্বর্ণের দাম বাড়লো, আজ থেকে নতুন দর

চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা, এখনও নিখোঁজ ২ হাজারের বেশি

  • Update Time : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ Time View

কুমিল্লায় ১৩ বছর বয়সী কিশোর ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের মর্মান্তিক হত্যাকাণ্ডের পর দেশে শিশুদের নিরাপত্তাহীনতার এক ভয়াবহ চিত্র সামনে এসেছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম আট মাসে দেশে ১৫৫ জন শিশুকে হত্যা করা হয়েছে। এর বাইরে নিখোঁজ হওয়ার পর মাটিচাপা অবস্থায় বা নদী থেকে অন্তত ৩৬টি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

গত আট মাসে নিহত ১৫৫ জন শিশুর মৃত্যুর কারণ বিশ্লেষণ করলে শিউরে ওঠার মতো চিত্র পাওয়া যায়। পরিসংখ্যানে দেখা গেছে, শারীরিক নির্যাতনে ৬৮ জন এবং পারিবারিক পরিসরে নির্যাতনে ৪৯ জন শিশু প্রাণ হারিয়েছে। ধর্ষণের পর হত্যা করা হয়েছে অন্তত ২৬ জনকে, যার মধ্যে দুজন ছেলে শিশুও রয়েছে।

এছাড়া ধর্ষণচেষ্টার পর ৪ জনকে হত্যা করা হয়েছে। পাশাপাশি গুলিতে, গৃহকর্মী হিসেবে শারীরিক নির্যাতনে, উত্ত্যক্তকারীর হাতে এবং অপহরণের পর হত্যার মতো জঘন্য ঘটনাও ঘটেছে। এর বাইরে আত্মহত্যা, রহস্যজনক মৃত্যু ও কেবল মরদেহ উদ্ধারের আরও ৯৯টি ঘটনা নথিবদ্ধ করা হয়েছে।

সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনা প্রমাণ করে যে, শিশুরা এখন পরিচিত পরিবেশেও চরম অনিরাপদ। জামালপুরের মাদারগঞ্জে ৭ বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যা করে তারই এক সহপাঠীর বাবা, পরে যার মরদেহ ওই বাড়ির মেঝেতে মাটিচাপা অবস্থায় পাওয়া যায়।

পাবনা সদরে ১০ বছরের এক শিশুকে নিখোঁজের সাত দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয়; তাকেও ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। এর বাইরে লক্ষ্মীপুর, রংপুর ও মাদারীপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে নির্মমভাবে শিশু হত্যার ঘটনা ঘটেছে। সর্বশেষ সুনামগঞ্জে এক বাবা নিজের তিন শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেছেন।

দেশে শুধু শিশু হত্যাই নয়, নিখোঁজের হারও চরম উদ্বেগজনক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম সাত মাসে দেশে ১৫ হাজার ৭১৭ জন শিশু নিখোঁজ হয়। এর মধ্যে ৮৭ শতাংশ বা ১৩ হাজার ৬৭৯ জন শিশুকে উদ্ধার করা সম্ভব হলেও, ২ হাজার ৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে। সার্বিক পরিস্থিতির চিত্রও বেশ ভয়াবহ; গত আট মাসে দেশে মোট ২ হাজার ৩৬২টি হত্যা মামলা দায়ের হয়েছে, অর্থাৎ দেশে প্রতি মাসে গড়ে ২৯৫টি খুনের ঘটনা ঘটেছে।

দেশে শিশু হত্যা ও নির্যাতনের এই ভয়াবহতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থার পক্ষ থেকে প্রতিটি পরিসরে ঘর, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজে শিশুর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিচারহীনতার সংস্কৃতি দূর করার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ফাতেমা রেজিনা ইকবাল প্রশ্ন তুলেছেন, শিশুদের নিরাপদ জায়গা আসলে কোথায়? খেলার মাঠ, পরিচিত পরিবেশ বা নিজের পরিবার কোথাও আজ তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাচ্ছে না। তাঁর মতে, অপরাধীদের বিকৃত মানসিকতা, প্রতিশোধস্পৃহা বা বড়দের বিরোধের শিকার হচ্ছে এসব নিষ্পাপ শিশু। এসব ঘটনার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা গেলেই মানুষের মধ্যে সচেতনতা বাড়বে এবং এ ধরনের জঘন্য অপরাধ কমিয়ে আনা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews