1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২৭ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির তারিখ ঘোষণা টানা ৯ দফা কমার পর দেশের বাজারে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে লিবিয়া উপকূলে ড্রোন হামলায় রুশ যুদ্ধজাহাজে আগুন, হতাহতের খবর শাহজালাল বিমানবন্দর থেকে ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার ইরানে ইসরায়েলের হামলা পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের জন্ম দিতে পারে: আইডিএফ প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের ডাকে সাড়া দিয়ে আজ থেকে শুরু হতে যাচ্ছে সংলাপ ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা নামাজের সময়সূচি: ২৩ নভেম্বর ২০২৬ ডিসেম্বর পর্যন্ত সব ধরনের নোট-গাইড ও অনুশীলনমূলক সহায়ক বই ছাপা বন্ধ রাখার নির্দেশ

টাইগার শ্রফকে হামলাকারীর বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে, ভিডিওবার্তা

  • Update Time : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১০২ Time View

বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটেছে। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় এ হামলার সময় গাড়িতে ছিলেন অভিনেতা। তবে তিনি অক্ষত রয়েছেন। গুলিতে আহত হয়েছেন তার গাড়িচালক।

হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওবার্তায় এক ব্যক্তি এ ঘটনার দায় স্বীকার করেন। নিজেকে অনিল পণ্ডিত পরিচয় দিয়ে তিনি দাবি করেন, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।

ভিডিওবার্তায় টাইগার শ্রফকে হুমকি দিয়ে বলা হয়, তাদের নির্দেশ না মানা এবং সালমান খানের সঙ্গে কাজ করার কারণেই অভিনেতাকে নিশানা করা হয়েছে। তবে ভিডিওবার্তার দাবিগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ভিডিওতে অনিল পণ্ডিত নামের ওই ব্যক্তিকে বলতে শোনা যায়, টাইগার শ্রফকে আগে সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি সেই সতর্কতা আমলে নেননি।

ভিডিওবার্তায় আরও দাবি করা হয়, বলিউডের যারা তাদের সঙ্গে সমন্বয় না করে কাজ করবেন কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাদের হত্যা করা হবে।

সালমান খানকে লরেন্স বিষ্ণোইয়ের কাছে ক্ষমা চাওয়ার আহ্বানও জানানো হয়। তা না হলে তার পরিবারের সদস্যদেরও ছাড় দেওয়া হবে না বলে হুমকি দেওয়া হয়।

ভিডিওতে হারমান সান্ধু নামের আরেক ব্যক্তির কথাও উল্লেখ করা হয়েছে। তবে হামলায় তাদের ভূমিকা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews