1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাম ও উপসর্গে আরও ২ জনের মৃত্যু, মোট ১২০৭ প্রাণহানি ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে ডাউন ফরিদপুর জিলা স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য নিবন্ধন কার্যক্রম উদ্বোধন ৪০ রাউন্ড গুলি করে ইউপিডিএফ, সাজেক থেকে ৩০০০ পর্যটক উদ্ধার সাজেকে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের দুই ঘণ্টা গোলাগুলি খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বজুড়ে সাইবার হামলার শঙ্কা, জরুরি সতর্কতা জারি আবারও হুতি হামলার শিকার সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইয়ে আসা তিন বন্দুকধারী অভিনেতা আমির খান, সালমান খান ও রণবীর সিংয়ের আবাসিক ভবনেও গিয়েছিলেন

ডেঙ্গুতে এক দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫১২ জন

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ২ Time View

দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫১২ জন।

এডিস মশাবাহিত এ রোগে চলতি বছর এ নিয়ে ৩৬৮ জনের প্রাণ গেল। এর মধ্যে অক্টোবর মাসের ২১ দিনেই মারা গেছেন ১২৩ জন। আর হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার ৫০২ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চারজনের মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে একজন করে মারা গেছেন। বাকি দুজনের মৃত্যু হয়েছে ময়মনসিংহ বিভাগের বাইরে।

নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার হাসপাতালে ১১১ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার হাসপাতালে ১৪৬ জন ভর্তি হয়েছেন। এ দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫০ জন।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, বরিশালে ২৩১ জন, চট্টগ্রামে ২৯৪ জন, খুলনায় ২০৬ জন, ময়মনসিংহে ৬০ জন, রাজশাহীতে ১৬৪ জন, রংপুরে ৪৪ জন এবং সিলেটে আটজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই বছর সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয়।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়। শনাক্ত রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews