মাহবুব পিয়াল,ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের চরটেপাখোলা পাল ডাঙ্গি নিবাসী সংগীত শিল্পী বাউল শাহাদাত হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর । মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন ।
বাউল শিল্পী শাহাদাত হোসেন শ্বাস জনিত ও হৃদরোগে আক্রান্ত হয়ে ফরিদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার(২৩ অক্টোবর) সকাল ৬ টায় ইন্তেকাল করেন । মরহুমের নামাজে জানাজা শুক্রবার জুম্মা বাদ শহরের রেল স্টেশন (মাস্টার কলোনি) জামে মসজিদে অনুষ্ঠিত হয় । পরে তাকে ডিক্রির চর ইউনিয়নের পদ্মা নদীর পাড়ে শামসু্দোহা ফাউন্ডেশন গোরস্থানে দাফন করা হয়েছে।
তার মৃত্যুতে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ সাংস্কৃতি অঙ্গনের বিভিন্ন ব্যক্তি ও সংগঠন গভীর শোক প্রকাশ করেছেন ।
এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
Leave a Reply