1. admd3rvkk@example.com : admd3rvkk :
  2. admin@thedailypadma.com : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ৫৪৮২ টাকা এইচএসসির ফল: ২৯৩টি প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেননি এইচএসসি ও সমমানের পরীক্ষায় শতভাগ পাস করেছে ১৩৯ প্রতিষ্ঠানের শিক্ষাথীরা এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জিপিএ ৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এইচএসসির ফল প্রকাশ: পাসের হার ৫২.১২ শতাংশ তাহসিফের লাশ উদ্ধারের দুই দিন পর মামলা করলেন বাবা প্রতি বছর ৩১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় হ্যালোইন: উৎস ইতিহাস ও উৎপত্তি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের লংমার্চ শুরু আজকের মধ্যে ওই সব সরকারি বাসা থেকে ভাড়াটিয়াদের সরিয়ে দেওয়ার নির্দেশ জুলাই আন্দোলনে শরীরে ৯টি গুলি লাগার দাবি; হাসিনাসহ ৮৪ জনকে অব্যাহতির সুপারিশ পুলিশি তদন্তে

এবার ক্রিকেটেও ব্যালন ডি’অর! কবে শুরু?

  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৫ Time View

বিশ্ব ফুটবলের অন্যতম মর্যাদার পুরস্কার ব্যালন ডি’অর। এবার এই পুরস্কার জিতে নতুন ইতিহাস গড়েছেন ইংল্যান্ডের হ্যারি কেইন। সারা বছরের পারফরম্যান্সের ভিত্তিতে মৌসুমের সেরা ফুটবলার বেছে নেয় ফরাসি ম্যাগাজিন ‘ফ্রান্স ফুটবল’। এবার ক্রিকেটেও কি সেরকম কিছু আসতে চলেছে?

ব্যালন ডি’অরকে ফুটবলের সবচেয়ে বড় পুরস্কার বিতরণী অনুষ্ঠান হিসেবে ধরা হয়। ক্রিকেটেও আইসিসি বর্ষসেরা পুরস্কার আছে। তবে সেই জৌলুস নেই। সেজন্য নতুন পদক্ষেপ নিতে চলেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

২০০৪ সাল থেকে আইসিসি বর্ষসেরা পুরস্কার দিচ্ছে। ২০২১ থেকে তাতে যুক্ত হয়েছে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও। এছাড়া উঠতি ক্রিকেটারদেরও পুরস্কার দেওয়া হয়। কিন্তু এই পুরস্কার দেওয়া হয়েছে ২০২৪ পর্যন্ত। সেবার সেরা টেস্ট ক্রিকেটার হন ভারতের জাসপ্রীত বুমরাহ। কিন্তু ২০২৫ সালে কাউকে পুরস্কৃত করা হয়নি।

কেন? আইসিসি চাইছে, বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই পুরস্কারকে বড় মঞ্চে দিতে। ২০২৬-ও শেষের পথে। সেক্ষেত্রে গত দুই বছরকে একটা মৌসুম হিসেবে ধরে ভবিষ্যতে বড় করে অনুষ্ঠান করতে চান জয় শাহরা। যাকে ফুটবলের ব্যালন ডি’অরের মতো দেখা হবে। সেটা হতে পারে ২০২৭ সালে। আইসিসির এক কর্মকর্তা এ নিয়ে মুখও খুলেছেন। তিনি বলেন, ‘এটাই সুযোগ, ক্রিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠানকে বৈশ্বিক মঞ্চ দেওয়ার। যাতে সমর্থকরাও এই নিয়ে আলোচনা করার সুযোগ পান।’

তার ভাষ্যমতে, ‘আইসিসি বেশ অনেক বছর ধরেই ক্রিকেটারদের পুরস্কার দিচ্ছে। কিন্তু ২০২৫ সালের পুরস্কার আমরা ইচ্ছাকৃত দিইনি। আমরা ভাবছিলাম, এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান কেমন হতে পারে। তার পরিপ্রেক্ষিতে আমরা ঠিক করেছি, বড় দলগুলো এবং খেলোয়াড়দের পুরস্কার বিতরণকে আরও বৃহত্তর প্রেক্ষাপট দিতে।’

আসলে ফুটবলে ব্যালন ডি’অর নিয়ে সমর্থকদের মধ্যে রীতিমতো হৈচৈ পড়ে যায়। দীর্ঘদিন পর্যন্ত লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কে ব্যালন ডি’অর পাবে, তাই নিয়ে চলত ব্যাপক আলোচনা-সমালোচনা। এবার কি তাহলে ক্রিকেটেও সেই উন্মাদনা আসতে চলেছে? যদিওবা এই প্রশ্নের সঠিক উত্তর এখনো সময়ের হাতে।

তথ্যসূত্র : নিউজ১৮.কম

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
স্বপ্নপূরণের ক্ষণগণনা
অপেক্ষা উদ্বোধনের
দিন
ঘন্টা
মিনিট
সেকেন্ড
০
০
০
০
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Customized By BreakingNews